Logo
Logo
×

নির্বাচন ২০২৪

বিরোধীদের বয়কটের মধ্যে ভোট গ্রহণ শুরু ২৯৯ আসনে

Icon

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৩:৩৭ পিএম

বিরোধীদের বয়কটের মধ্যে ভোট গ্রহণ শুরু ২৯৯ আসনে

বিএনপিসহ প্রধান বিরোধী দলগুলোর বর্জনের মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে ৪২ হাজার ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।  
নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। আজ ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ করা হচ্ছে।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু করার পরই তিনি ভোট দেন।
সকাল ৭টা ৫৫ মিনিটে ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিককে নিয়ে ভোট কেন্দ্রে পৌঁছান প্রধানমন্ত্রী।
ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ প্রার্থী অভিনেতা ফেরদৌস আহমেদ প্রধানমন্ত্রীকে কেন্দ্রে স্বাগত জানান।

ভোট দেওয়ার পর শেখ হাসিনা বলেন, জনগণের ওপর তাঁর বিশ্বাস আছে। তাঁর দল আওয়ামী লীগের প্রতীক নৌকা মার্কার জয় হবে।

দ্বাদশ সাধারণ নির্বাচনকে একতরফা, ডামি ও ভূয়া নির্বাচন আখ্যায়িত করে ভোট বর্জন করছে বিএনপিসহ বড় রাজনৈতিক দলগুলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ নাগরিকরাও ভোট বর্জনের আহবান জানাচ্ছেন। আওয়ামী লীগের দীর্ঘদিনের সহযোগী ও ডামি বিরোধী দল জাতীয় পার্টির ২৬৫ প্রার্থীর মধ্যে ২২৫ জন এরই মধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

নির্বাচনে প্রতিযোগিতা মূলত আওয়ামী লীগের প্রার্থী ও আওয়ামী লীগের ডামি বা স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে হলেও নির্বাচনে ব্যাপক সহিংসতা ও সংঘর্ষের ঘটনা ঘটছে। নির্বাচনে ভোট গ্রহণ শুরুর আগে গতকাল শনিবার রাত ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের অন্তত ২৩ জেলায় ৪২টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৪ জেলার ২১টি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

একই সময় চার জেলায় চার নির্বাচনী ক্যাম্প ও দুই ব্যবসাপ্রতিষ্ঠান, সাত জেলায় ১১টি যানবাহন ও চার জেলায় চারটি স্থাপনায় (ভোটকেন্দ্র নয় এমন বিদ্যালয়) আগুন লাগানো হয়েছে। এ ছাড়া দুটি জেলায় ভাঙচুর করা হয়েছে অন্তত ২২টি যানবাহন।

 

 

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন