Logo
Logo
×

নির্বাচন ২০২৪

আমরাও আওয়ামী লীগ করি, রাতেই ভোট চুরি চলছে, এই ভোট মানি না

Icon

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৬:৪৪ এএম

আমরাও আওয়ামী লীগ করি, রাতেই ভোট চুরি চলছে, এই ভোট মানি না

হ্যলো গাইজ, আপনারা দেখুন, এই কেন্দ্রে ভোট চুরি চলছে। আপনারা আসুন, এই ভোট মানি না। কারচুপির এই ভোট হতে দেব না। আমারাও আওয়ামী লীগ করি।  
ঢাকা ৫ আসনে নৌকার প্রার্থী হারুন অর রশিদ মুন্নার কাছে ফোন দেন, এই কেন্দ্রে সাথি নামের এক নারী ২ তলায় এবং ছাদে লোকজন নিয়ে ভোট চুরি করছে বলে সাবাইকে এই চুরি রুখে দেয়ার জন্য আহ্বান জানান মিমি নামের এক তরুনী। 

তার সাথে কয়েক জন যুবককেও শনিবার রাত আনুমানিক ৯টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে ওই কেন্দ্রে উপস্থিত হতে দেখা গেছে। ভিডিওতে পুলিশ এবং আনসার সদস্যদেরও নির্বিকার ঘোরাফেরা করতে দেখা গেছে। 

১০ মিনিটের ভিডিও ফুটেজে আলি হোসেনের বাড়ির ছাদেও ভোট চুরি (সিল মারছে) করছে বলে ফেসবুক  লাইভে দাবি করেন। তবে, কার পক্ষে বা কোন প্রতীকের পক্ষে সিল মারা হচ্ছে তা বলেননি ওই নারী। 

এসময় বিক্ষুব্ধ ওই নারীকে নিবৃত করতে বেশ কয়েক জনকে দেখা গেছে। মিমি দাবি করেন দিপু ভোট কাটতেছে, ওকে বের করেন। 
এর পর পরই ওই নারীর আহ্বানে সাড়া দিয়ে, এলাবাসী কেন্দ্রের গেটে ভিড় করেন। এবং গেট ধরে ধাক্কা ধাক্কি করতে দেখা গেছে। 

ভিডিওতে এক পর্যায়ে ওই নারী বলতে থাকেন, এই কেন্দ্রে কালকে কোনো ভোটই হবে না। এই ভোট মানি না। তবে, পুলিশ সদস্যরা নিরবে বসে ছিলেন। 
মিমি নামের ওই নারী বেশ কয়েক বার নিজেকে হারুন অর রশিদ মুন্নার কর্মী দাবি করেন। এবং বলেন, আমরা নৌকার লোক, এই ভোট মানি না। জাহাঙ্গির নামের জনৈক ব্যাক্তির নাম ধরে বলতে থাকেন, ওকে বের করেন। এক পর্যায়ে মিমির প্রতিবাদে সাথী নামের ওই নারী কেন্দ্র থেকে বেড়িয়ে আসেন এবং দাবি করেন তিনি কেন্দ্র দেখতে এসেছিলেন, আগামী কালকের পরিবেশ পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রন করবেন, সে জন্য।  

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন