Logo
Logo
×

নির্বাচন ২০২৪

আমি ভোট বর্জন করলাম

Icon

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৪:৫৭ এএম

আমি ভোট বর্জন করলাম

নূর আলম ভূইয়া। ঢাবি শিক্ষার্থী।

বাংলা আউটলুক : এবার কোন দলকে ভোট দিচ্ছেন?

নূর আলম ভূইয়া : কোন দলকেই না। আমি ভোট বর্জন করলাম। 

বাংলা আউটলুক : আপনি বলেছেন এই নির্বাচনে ভোট দেবেন না। কারণ কি?

নূর আলম ভূইয়া : হ্যাঁ,কারণ এই নির্বাচন কোন অংশগ্রহণমুলক নির্বাচন না যাকে আমরা ডামি নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছি। যেখানে একজন মহিলার কথামতেই সব  হচ্ছে এমনকি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত টুকুও উনিই নিচ্ছেন।

বাংলা আউটলুক : আপনি কি মনে করেন এই নির্বাচন সুষ্ঠু হবে?

নূর আলম ভূইয়া :দেখুন নির্বাচন বলতে আমরা যা বুঝি তার সামান্যটুকুরও প্রতিফলন ঘটছে না। প্রধান বিরোধী দল বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে। নির্বাচনের নামে ফ্যাসিবাদী সরকার এবং তার সহযোগীরা আসন ভাগাভাগি করে নিচ্ছে। কে এমপি হবে গণভবনে তা চুড়ান্ত করে ফেলেছে সরকার।৭ জানুয়ারি শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। আপনি এটাকে এমপি ঘোষণা অনুষ্ঠান বলতে পারেন। পূর্বনির্ধারিত ফলাফল ঘোষণাকে আমি নির্বাচন বলে মনে করি না। তাই এখানে সুষ্ঠু ও কারচুপির প্রশ্ন আসা অবান্তর। 

বাংলা আউটলুক :বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আপনি কেমন ভাবছেন?

নূর আলম ভূইয়া  : সীমাহীন দূর্নীতি,মানবাধিকার লঙ্ঘন,শেয়ার মার্কেট লুট, ব্যাংক লুট এমন কোন হীন কাজ নেই যা এই সরকার করেনি।দলীয় স্বার্থ রক্ষা করতে গিয়ে সাধারণ মানুষের উপর দুর্ভোগ এনে দিয়েছেন সরকার।সরকার তার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা দীর্ঘায়িত করার হীন উদ্দেশ্য বাস্তবায়নের সুবিধার্থে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আদালততে ব্যবহার করে কারাগারে প্রেরণ করে রেখেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দাঁড় করিয়ে সাজা দেওয়া হয়েছে। গত ২৮শে অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশ দিয়ে পরিকল্পিতভাবে স্যাবোটাজ করে ২৮ তারিখ থেকে আজকে পর্যন্ত বিএনপির মহাসচিবসহ ২৮ হাজার নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। সরকারের সীমাহীন দমননীতির কারণে তারা জনগণের বিপরীতে অবস্থান করছে। তাই বহু আগে এই সরকার তার গ্রহণযোগ্যতা হারিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের হাত রক্তে রক্তাক্ত করেছেন। উনি একজন স্বৈরাচারী শাসক।

বাংলা আউটলুক : বর্তমান সরকার কি বিরোধী দলকে দমন করছে? আপনি কি এটা স্বৈরাচারী মনে করেন?
নূর আলম ভূইয়া : হ্যাঁ অবশ্যই। 

বাংলা আউটলুক : আপনি কি জনসমক্ষে প্রকাশ করতে ভয় পাচ্ছেন যে আপনি বিরোধী দলের সমর্থক?
নূর আলম ভূইয়া : হ্যাঁ। আসলে এই সরকার দেশে একটা ভীতসন্ত্রস্ত অবস্থা সৃষ্টি করে রেখেছে যাতে সাধারণ জনগণ তার বিরুদ্ধাচারণ করতে না পারে। সাধারণ জনগণ  বিরুদ্ধাচারণ করলে অথবা বিরোধী দলের কেউ প্রকাশ্যে কথা বললে পুলিশি হয়রানি ও  সরকারের  পেঠুয়াবাহিনীর নির্যাতনের শিকার হতে হয়। আমি নিজেও বিশ্ববিদ্যালয়ের ক্লাস করতে গিয়ে সরকারি দলের ছাত্রসংগঠন ছাত্রলীগের হাতে বার বার নির্মমভাবে নির্যাতিত হয়েছি এবং পুলিশের হয়রানির শিকার হয়ে মিথ্যা মামলায় কারাবরণ করেছি।  

বাংলা আউটলুক : ২০১৮ সালের নির্বাচনে ক্ষমতাসীনদের অনিয়ম হয়েছে বলে শুনেছি। একজন ব্যক্তি ভোটকেন্দ্রে গেলেও ক্ষমতাসীন দল ইতিমধ্যেই তার পক্ষে ভোট দিয়েছে। ওটা সম্পর্কে কি আপনি কিছু জানেন?
নূর আলম ভূইয়া  : সারাদেশে প্রায় সব ভোটকেন্দ্রে এরকম ঘটনা ঘটেছে। আপনি জেনে অবাক হবেন মৃত ব্যক্তির ভোট পর্যন্ত তারা দিয়ে দিয়েছে। ২০১৮ সালের নির্বাচনের আগের দিন অর্থাৎ ৩০ ডিসেম্বর মধ্যরাতে অনেক কেন্দ্রে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে সরকারি দলের লোকজন ব্যালট বাক্স পূর্ণ করার কথা সকল বিরোধীদল এবং পত্রপত্রিকার মারফতে তথ্যচিত্রসহ দেশবাসী দেখতে পেয়েছে।ওই সময়ে সব দল মধ্যরাতের ভোটডাকাতির কলঙ্কিত নির্বাচন বলেও আখ্যায়িত করেছে। তৎকালীন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ঢাকার একটি ভোট কেন্দ্রে গিয়ে বিরোধী দলের কোন পোলিং এজেন্টকে খুঁজে পাননি। সরকারি দলের লোকজন ভোট শুরু হওয়ার পূর্বেই তাদের  কেন্দ্রে থেকে বের করে দিয়েছে।  ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি ৫০টি আসন পর্যবেক্ষণ করে ৪৭টিতে বুথ দখল করে ও ভোটের আগে সিল মারার প্রমাণ পেয়েছে।তাদের পযবেক্ষণে তারা দেখতে পেয়েছে :-
*২১৩টি কেন্দ্রে ১০০% ভোট  পড়েছে
*১,৮৮৯টি কেন্দ্রে ভোট পড়েছে ৯৫%-৯৯.৯৯% 
*৫৮৬ কেন্দ্রে সব ভোট একটি প্রতীকে(সরকারি দলের প্রতীক নৌকায়)
*ধানের শীষ(প্রধান বিরোধী দল বিএনপির নির্বাচনী প্রতীক)প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা এক হাজার ১৭৭টি (মোট কেন্দ্রের ২.৯৩ শতাংশ) কেন্দ্রে, লাঙল প্রতীক তিন হাজার ৩৮৮টি (মোট কেন্দ্রের ৮.৪৪ শতাংশ) কেন্দ্রে, হাতপাখা প্রতীক দুই হাজার ৯৩৩টি (মোট কেন্দ্রের ৭.৩০ শতাংশ) কেন্দ্রে কোনো ভোটই পাননি। 

বাংলা আউটলুক : আপনাকে ধন্যবাদ
নূর আলম ভূইয়া : বাংলা আউটলুককেও ধন্যবাদ

 

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন