Logo
Logo
×

নির্বাচন ২০২৪

যশোরে ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

যশোরে ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

Icon

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৪:৫৩ এএম

যশোরে ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

যশোরে ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

যশোর শহরতলীর শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ককটেল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত বা ভোটকেন্দ্রের কোন ক্ষয়ক্ষতি হয়নি। 

বিষয়টি নিশ্চিত করেছেন আনসার ভিডিপির যশোর সহকারী জেলা কমান্ডিং অফিসার শফিকুল ইসলাম। তিনি জানান, আমরা খবর পেলাম শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে দুষ্কৃতকারীরা দূর থেকে দুটি ককটেল বোমা নিক্ষেপ করে পালিয়ে গেছে এবং গোটা এলাকায় বিকট শব্দে আওয়াজ হয়। আমরা সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসেছি। এখানে পুলিশ সদস্যরাও এসেছে। তবে ঘটনায় ভোটকেন্দ্রে কোন সমস্যা হয়নি। অন্ধকারের মধ্যে এ ঘটনা ঘটেছে। 

তিনি বলেন, এ ঘটনার বিষয়ে আমার উর্ধতন কর্মকর্তা পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহন করবে এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন