Logo
Logo
×

নির্বাচন ২০২৪

নরসিংদীর শিবপুরে ঈগলের সমর্থকের ওপর হামলা, আহত ১

নরসিংদীর শিবপুরে ঈগলের সমর্থকের ওপর হামলা, আহত ১

Icon

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৪:৪৪ এএম

নরসিংদীর শিবপুরে ঈগলের সমর্থকের ওপর হামলা, আহত ১

নরসিংদীর শিবপুরে ঈগলের সমর্থকের ওপর হামলা, আহত ১

নরসিংদীর শিবপুরে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি‍‍ ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম মোল্লার সমর্থকদের উপর নৌকা প্রতীকের সমর্থকদের অতর্কিত হামলায় মিরাজ ভূইয়া (৪০) নামের একজন গুরুতর আহত হয়েছে। উপজেলা প্রশাসন ও  পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহ্ মোহাম্মদ সজীব জানান, অভিযোগ পেলে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে। 

শনিবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার দুলালপুর ইউনিয়নের দরগারবন্দ এলাকায় এ ঘটনা ঘটে। আহত মিরাজ ভূইয়া (৪০) দরগারবন্দ মধ্যপাড়া ভূইয়া বাড়ীর মৃত বীরমুক্তিযোদ্ধা মোস্তফা ভূইয়ার ছেলে।  আহত মিরাজ কে ঢাকা মডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৪ টার দিকে দুটি হাইস গাড়িতে করে এসে প্রথমে দুলালপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্মসম্পাদক সাব্বিরের বাবা স্বতন্ত্র প্রার্থীর ঈগল মার্কার সমর্থক সোহরাব হোসেন কে খোঁজ করেন। এ সময় তাকে না পেয়ে রাস্তায় মাঝে মিরাজকে এলোপাথারি ভাবে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। 

দুলালপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ঈগল মার্কার সমর্থক মুক্তার হোসেন জানায়, আমাকে বাড়িতে না পেয়ে আগামীকাল কেন্দ্রে না যাওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি প্রদান করে গেছে। বিভিন্ন ঘটনায় দুলালপুর ইউনিয়নে থমথমে উত্তেজনা বিরাজ করছে। 

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফরিদ উদ্দিন বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে কোন অভিযোগ এখনো পাইনি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন