Logo
Logo
×

অর্থনীতি

বিনিয়োগকারীরা আধুনিক সেবা পাচ্ছে না: আশিক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১০:৫২ পিএম

বিনিয়োগকারীরা আধুনিক সেবা পাচ্ছে না: আশিক চৌধুরী

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, আমরা বলছি, দুর্নীতি কমাতে চাই। ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য নিশ্চিত করতে চাই আধুনিক সেবা। কিন্তু কোনো কারণে বাংলাদেশে বিনিয়োগকারীরা এই আধুনিক সেবা পাচ্ছেন না। রাজধানীর আগারগাঁওয়ে বিডার সম্মেলনকক্ষে আজ সোমবার ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) বা এক দরজায় সব সেবা নিয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  

ওএসএস সেবা আরও সহজ করতে চার ব্যাংক ও সাত সিটি করপোরেশনের সঙ্গে এই সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে বিডা। 

আশিক চৌধুরী বলেন, ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে আমাদের চেষ্টা ছিল ব্যবসায়ী বা বিনিয়োগকারীদের সরকারি ও বেসরকারি খাতে নিরবচ্ছিন্ন সেবা দেওয়া। তবে বাস্তবে দেখা যাচ্ছে, আমরা কোনোভাবেই তা যথাযথভাবে করতে পারছি না। 

আশিক চৌধুরী আরও বলেন, আমরা প্রকৃত ওয়ান স্টপ সার্ভিস থেকে এখনো অনেক দূরে আছি। আমরা এমন একটি ব্যবস্থার দিকে যেতে চাই, যেখানে ক্ষুদ্র উদ্যোক্তা কিংবা বড় শিল্পগোষ্ঠীরাও এক জায়গা থেকে সব সেবা পান। তবে সিটি করপোরেশন, বিডা কিংবা ব্যাংক যেখানেই বিনিয়োগকারীদের যেতে হয়, প্রতিবারই একই কাগজপত্রের বড় বান্ডিল জমা দিতে হয়। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন