Logo
Logo
×

অর্থনীতি

অনেক চ্যালেঞ্জ থাকলেও অর্থনৈতিক দিক দিয়ে স্বস্তিতে আছি: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৩:৫৪ পিএম

অনেক চ্যালেঞ্জ থাকলেও অর্থনৈতিক দিক দিয়ে স্বস্তিতে আছি: অর্থ উপদেষ্টা

অনেক চ্যালেঞ্জ থাকলেও অর্থনৈতিক দিক দিয়ে স্বস্তিতে আছি বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, অ‌বশ্যই আমাদের অনেক চ্যালেঞ্জ আছে, এটা আমি স্বীকার করি। তবে অর্থনৈতিক দিয়ে স্বস্তিতে আছি। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে আজ মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

বিশ্বব্যাংক থেকে আজ বলা হয়েছে দারিদ্র্যের হার বেড়ে গেছে, সাংবাদিকদের পক্ষ থেকে এমন কথা বলা হলে অর্থ উপদেষ্টা বলেন, ‘আমি তাত্ত্বিক দিকে এখন যাবো না। দারিদ্র্য বেড়ে গেছে, দারিদ্র্য আছে প্রকৃতপক্ষে- এগুলো বলতে হলে আমার অনেক বক্তব্য দিতে হবে। আমি তো জানি কীভাবে ওরা দারিদ্র্য মেজার করে। বেস আছে, ক্লায়েন্ট আছে।’

অর্থ উপদেষ্টা বলেন, ‘আপনি ৫ হাজার লোককে টেলিফোন করে ইন্টারভিউ নিয়ে বললেন দারিদ্র্য বেড়ে গেছে, এগুলো তো আমি জানি। আমাকে একজন বলে স্যার আপনি একটা পেপার লেখেন, আমি বলে দিলে একটা ফার্ম ২০ হাজার রিপ্লাই দিয়ে দিবে আপনাকে কালকের মধ্যে। এগুলো রিলাবিলিটির ব্যাপার। তবে ডেফিনেটলি আমাদের চ্যালেঞ্জ আছে, এটা আমি অস্বীকার করি না। কিন্তু এত পারসেন্ট বেড়ে গেছে…।’

অর্থ উপদেষ্টা আরও বলেন, ‘অমর্ত্য সেন একবার বলেছিলেন- খুব কঠিন দারিদ্র্য আমার মেজার করতে হবে না। দরিদ্র লোক দেখলেই চিনতে পারবেন, তার চেহারা, তার ভাবে।’

অর্থনীতি কি স্বস্তিতে আছে? এমন এক প্রশ্নের উত্তরে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘অর্থনৈতিক দিক দিয়ে আমি স্বস্তিতে আছি। সে জন্য তো আমরা মোটামুটি একটু কনফিডেন্ট। বাকিগুলোর ব্যাপারে আমি বলতে পারব না।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন