Logo
Logo
×

অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন জাকির হোসেন ও কবির আহম্মদ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৩ পিএম

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন জাকির হোসেন ও কবির আহম্মদ

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে জাকির হোসেন চৌধুরী ও ড. কবির আহম্মদকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ রবিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব আফছানা বিলকিস প্রজ্ঞাপনে সই করেন।

ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন চৌধুরী এবং ড. মো. কবির আহাম্মদকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে তাঁদের যোগদানের তারিখ থেকে ৩ (তিন) বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন