Logo
Logo
×

অর্থনীতি

নতুন সময়সূচিতে চলবে ব্যাংক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০২৪, ১১:২০ পিএম

নতুন সময়সূচিতে চলবে ব্যাংক

ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১৯ জুন থেকে লেনদেন হবে বেলা ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আর অফিস চলবে বেলা ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। আজ রোববার (৯ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফশিলি ব্যাংকে পাঠানো হয়েছে।

সার্কুলারে আরও বলা হয়, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা এবং বুথগুলোর সার্বক্ষণিক চালুরাখার বিষয়ে ২০১৯ সালের ৫ আগস্ট জারি করা ডিওএস সার্কুলার লেটার নম্বর-২৪ এর নির্দেশনা বহাল থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।

এদিকে গত ৬ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, সরকার আগামী ১৯ জুন (পবিত্র ঈদুল আজহার পর প্রথম কর্মদিবস) থেকে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। তবে বেলা ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতি থাকবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।

প্রজ্ঞাপনে জানানো হয়, জরুরি পরিষেবাগুলো নতুন অফিস সময়সূচির আওতা বহির্ভূত থাকবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি স্ব স্ব কর্তৃপক্ষ নির্ধারণ করবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন