Logo
Logo
×

অর্থনীতি

কর-জিডিপি অনুপাত ১০ শতাংশ করতে চায় সরকার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২৪, ১০:৪১ পিএম

কর-জিডিপি অনুপাত ১০ শতাংশ করতে চায় সরকার
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ কর জিডিপি অনুপাত বাড়ানো কথা বলেছেন। জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপনায় তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন , মাঝারি মেয়াদে উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা কর-জিডিপি অনুপাত ১০ শতাংশের বেশি অর্জন করি। বাংলাদেশ রাজস্ব সংগ্রহ অন্যান্য দেশ থেকে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। 
তিনি আরও বলেন, আমরা যদি সরকারি আয় বাড়াতে চাই, তাহলে রাজস্ব আহরণে বৃদ্ধির বিকল্প নাই। বাংলাদেশে গত এক দশকে কর-জিডিপি অনুপাত ৮ শতাংশের নিচে। একই অনুপাত ১৬.৯৮%, ১১.৫৯%, ১৪.০৩% এবং ১৫.৫৭% ভারত, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম এবং থাইল্যান্ডে যথাক্রমে।
আগামী বছর বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ ৪১ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রা চার লাখ ৮০ হাজার কোটি টাকা। এনবিআর বহির্ভূত কর ধরা হয়েছে ১৫ হাজার কোটি টাকা। কর ব্যতীত প্রাপ্তির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৬ হাজার কোটি টাকা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন