Logo
Logo
×

অর্থনীতি

বেনজীরের সম্পদ জব্দে সরকারের উচ্চমহলের সায় আছে: অর্থমন্ত্রী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২৪, ০৮:৩৮ পিএম

বেনজীরের সম্পদ জব্দে সরকারের উচ্চমহলের সায় আছে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তাঁর স্ত্রী-সন্তানের স্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের বিষয়ে সরকারের উচ্চমহলের সায় আছে। আর সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদের দুর্নীতি ও স্বজন প্রীতির বিচার বাংলাদেশ সেনাবাহিনী করবে। আজ রবিবার (২৬ মে) দুপুরে সচিবালয়ে আইএমএফের নির্বাহী পরিচালক ড. কৃষ্ণমূর্তি ভি সুব্রামানিয়ানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে ঢুকতে না দেওয়ার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, পৃথিবীতে কোথাও সাংবাদিকদের কেন্দ্রীয় ব্যাংকে ঢুকতে দেওয়া হয় কি না তা আমাকে জানান।

তিনি আরো বলেন, সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদের দুর্নীতি ও স্বজনপ্রীতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি সরকারের সম্মতিতে হয়েছে। সরকার বিষয়টি অনেক আগে থেকেই অবগত আছে ।

তিনি বলেন, ‘গভর্নর তো আলাদা কিছু না, গভর্নর গোটা সরকারেরই একটা অংশ। এর আগে উনি অর্থসচিব ছিলেন। কিছু পত্রিকায় বলা হয়, উনি দায়িত্বজ্ঞানহীন, ওনার কোনো আইডিয়া নাই! এমনি এমনিই অর্থসচিব হয়েছেন। এখন তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর। উনি বলেছেন না, পৃথিবীতে কোথাও এভাবে ঢুকতে দেয় নাকি? সব খুলে দেয়? ওখানে ওদের লোক আছে, মুখপাত্র আছে। এগুলো আছে তো।’

তাহলে কি সাংবাদিকরা আর বাংলাদেশ ব্যাংকে ঢুকতে পারবেন না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা তো আমি বলতে পারবো না।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন