Logo
Logo
×

অর্থনীতি

পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগে ভাটা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২৪, ০২:৩৭ এএম

পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগে ভাটা

গত দুই বছর ধরে পাচার হওয়া অর্থ ফেরত আনতে উদ্যোগ কথা বলা হচ্ছে। তবে এটি বাস্তবায়নের পিছিয়ে পড়েছে সরকার। আবার ১০টি দেশের সাথে পাচার হওয়া অর্থ ফেরত আনার চুক্তি করার প্রক্রিয়ায় ধীর গতি দেখাচ্ছে সরকার। অন্যদিকে দেশের মানি লন্ডারিং আইন অনুসারে পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স মানি লন্ডারিং আইনের বড় ধরনের সংশোধনের কথা বলা হচ্ছে। 

গত এপ্রিল মাসে বৈঠকে এই ১০টি সংশোধনের সুপারিশ করে টাস্কফোর্স। অ্যাটর্নি জেনারেল ও টাস্কফোর্সের আহ্বায়ক আবু মোহাম্মদ আমিন উদ্দিন বৈঠকে সভাপতিত্ব করেন। টাস্কফোর্সের আগামী বৈঠক জুনের শেষে হবে।

এই সংশোধনের মধ্যে রয়েছে, পাচার হওয়া অর্থ ফেরত আনলে কমিশন প্রদান। সেখানে রপ্তানিকারকেরা বিদেশে বিনা মূল্যে আমদানিকারকদের অনেক অনেক নমুনা পাঠায় যা অনেক ক্ষেত্রে এক ধরনের মানি লন্ডারিংয়ের শামিল বলা হয়েছে। এপ্রিল মাসের টাস্কফোর্সে সুপারিশগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযোগ্য ব্যবস্থা নিতে বলা হয়েছে। 

এদিকে আগামী বছরের বাজেট নিয়ে প্রধানমন্ত্রী দপ্তরের চূড়ান্ত বৈঠকে কালো টাকা সাদা করার বৈধতা সুযোগ অব্যাহত রাখার সিদ্বান্ত হয়েছে। দেশ এবং বিদেশ থেকে পাচার হওয়া টাকা বা কালো টাকা দেশে আনলে সাধারণ ক্ষমার আওতায় আয় বৈধ করার সুযোগ দেওয়া হবে। অবশ্যই এজন্য কালো টাকা আগের চাইতে বেশি আয়কর দিতে হবে। এখন কর দিতে হয় ১০ শতাংশ , আগামী বাজেটে হবে সেটা ১৫ শতাংশ। আইনের আওতায় নিয়ে এগুলো কমিয়ে আনতে হবে। এ পদ্ধতিতে টাকা বৈধ করলে সরকারের অন্য কোনো সংস্থা প্রশ্ন করতে পারবে না।

তবে কর দিয়ে টাকা সাদা করার বিষয়টি এবং পাচার হওয়া টাকা দেশের ফেরত নিয়ে আনার ক্ষেত্রে বৈপরীত্য দেখা দিয়েছে। এ নিয়ে আইন থাকলে ১০টি ( কানাডা, যুক্তরাষ্ট্র , যুক্তরাজ্য , সিঙ্গাপুর , অস্ট্রেলিয়া , মালয়েশিয়া সংযুক্ত আরব আমিরাত , সুইজারল্যান্ড, থাইল্যান্ড এবং হংকং এবং চায়না ) দেশের সাথে চুক্তি করে টাকা ফেরত আনার প্রয়োজন তখন পড়ে না। তারপরও

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে সরকার দেশগুলোর সাথে চুক্তি করার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছে। এই চুক্তির আওতায় দেশগুলো কাছ থেকে পাচার হওয়া টাকা ফেরত আনার ক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত সহায়তা চাওয়া হবে।

ইতোমধ্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অস্টেলিয়ার কাছে অর্থ পাচারের তথ্য চেয়েছে। আর হংকং সাথে ৩টি খসড়া চুক্তি করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাইল্যান্ড সফরের সময় পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য চুক্তি করার বিষয়টি আরো বেগমান করা হয়েছে। বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোতে দেশের রপ্তানিকারক এবং আমদানিকারকদের সঠিক তথ্য প্রদান করে কি না তা যাচাই-বাছাই করতে বলেছে ।

এ বিষয়ে অর্থনীতিবিদ ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, আইনের বৈপরীত্য থাকলে পাচার অর্থ হওয়া কোনোভাবেই ফেরত আনতে পারবে না । যেসব টাকা দেশে থেকে পাচার হয়ে গেছে, সেটা ফেরত আনতে কূটনৈতিক ও লিগ্যাল যে সব প্রক্রিয়া রয়েছে সেসব অনুসরণ করতে ব্যবস্থা নিতে হবে।

২০২২ সালের নভেম্বর মাসে ২০২০-২১ অর্থবছরের বাজেটে ১০ শতাংশ কর দিয়ে আয়কর রিটার্নে অপ্রদর্শিত নগদ অর্থ, ব্যাংক আমানত প্রদর্শনের সুযোগ দেওয়া হয়। একইসঙ্গে বর্গমিটার প্রতি নির্দিষ্ট হারে কর দিয়ে প্লট-ফ্ল্যাট প্রদর্শনের সুযোগ দেওয়া হয়। এ সুযোগ কাজে লাগিয়ে তখন ১১ হাজার ৮৫৯ জন করদাতা কালো টাকা সাদা করেন। এর মধ্যে পুঁজিবাজারে বিনিয়োগ করেন ২৮৬ জন, জমিতে এক হাজার ৬৪৫ জন, ফ্ল্যাটে দুই হাজার ৮৭৩ জন এবং নগদ অর্থ প্রদর্শন করেছেন সাত হাজার ৫৫ জন। এরপরের বছর কালো টাকা সাদা করার সাড়া না পাওয়ায় এ সুবিধা বাতিল করা হয়েছে। 

সূত্র জানায়, আগামী বাজেটে ১৫ শতাংশ কর দিয়ে আয়কর রিটার্নে অপ্রদর্শিত নগদ অর্থ, ব্যাংক আমানত প্রদর্শনের সুযোগ দেওয়া হচ্ছে। মূলত কালো টাকাকে অর্থনীতির মূল ধারায় আনতে এ উদ্যোগ থাকছে। এক্ষেত্রে আগের মতোই অ্যামনেস্টি সুবিধা থাকছে। অর্থাৎ সরকারের অন্য কোনো সংস্থা এ বিষয়ে প্রশ্ন করতে পারবে না।

বিশ্বের বিভিন্ন দেশে অর্থপাচার নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করে ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি (জিএফআই)। জিএফআইয়ের সর্বশেষ প্রতিবেদন (২০২০ সালের মার্চে) অনুযায়ী, বাংলাদেশ থেকে পণ্য আমদানি ও রপ্তানির মিথ্যা ঘোষণার মাধ্যমে বছরে ৬৪ হাজার কোটি টাকা পাচার হয়। ট্রেড মিস-ইনভয়েসিংয়ের মাধ্যমে অবৈধভাবে অর্থ বাইরে চলে গেছে এমন প্রথম ২০টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৮তম। একইভাবে ওই প্রতিবেদনে ট্রেড মিস-ইনভয়েসিংয়ের মাধ্যমে অবৈধভাবে অর্থ দেশে প্রবেশ করেছে এমন প্রথম ৫০টি দেশের তালিকায়ও রয়েছে বাংলাদেশের নাম।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন