অর্থ সংকট
নতুন গাড়ি কেনার প্রস্তাব থেকে সরে এসেছে সরকার
বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় তহবিল সংকট থাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন গাড়ি কেনা প্রস্তাব অনুমোদন দেয়নি সরকার। দেশের জেলা প্রশাসকরে কার্যালয় এবং উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) জন্য (প্রতিটি ১ দশমিক ৪৬ কোটি টাকা মূল্যের) ২৬১টি হয়ার্ট পার্ল / মেরু রঙের মিৎসুবিশি পাজেরো স্পোর্টস কিউ এক্স জিপ গাড়ি কেনার প্রস্তাব করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
সরাসরি ক্রয় পদ্ধতিতে সরকারি প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ৩৮১ দশমিক ৫৮ কোটি টাকা ব্যয়ে এই গাড়ি কেনার প্রস্তাবটি শেষ পর্যন্ত অনুমোদন দেয়নি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সরকার স্বচ্ছতা সাধন কর্মসূচি নীতি আওতায় নতুন গাড়ি না কেনা বাধ্যবাধকতা আছে। তবে জন প্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে, সরকারি কাজের গতিশীলতা বজায় রাখা, মোবাইল কোর্ট পরিচালনা, আইনশৃঙ্খলা রক্ষাসহ মাঠ পর্যায়ে নিরবচ্ছিন্ন পরিবহন সেবা নিশ্চিত করার লক্ষ্যে যেসব গাড়ির আয়ুষ্কাল ১৪ বছর বা তদূর্ধ্ব এবং ব্যবহারের অনুপযোগী হয়েছে এর গাড়ির প্রতিস্থাপনে ২৬১টি গাড়ি কিনতে চেয়েছিল।
বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। করোনা হওয়া অর্থমন্ত্রী অনলাইনের মাধ্যমে কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত থাকা কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবটি অনুমোদন না দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
কর্মকর্তা আরো বলেন, উপজেলা নির্বাহী অফিসারদের জন্য ২৬১টি জিপ গাড়ি কেনার জন প্রশাসন মন্ত্রণালয়ের টেবিলে উঠা প্রস্তাবটি অর্থনৈতিক দুরবস্থা কথা চিন্তা করে অনুমোদন দেওয়া হয়নি। সরকারি প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব গাড়ি কেনার কথা ছিল। এর আগে গোপনে গত বছর অক্টোবর মাসে অর্থনৈতিক মন্ত্রীসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবটি নীতিগত অনুমোদন নেওয়া হয়েছিল ।
অর্থনীতিবিদ ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, কোনো ঘোষণা ছাড়াই সরকার স্বচ্ছতা সাধন কর্মসূচি থেকে সরে এসে নতুন গাড়ি কেনার প্রস্তাবটি অনুমোদন দিলে অবশ্যই অর্থনৈতিক শৃঙ্খলা ভঙ্গের শামিল হবে। ডলার ও তহবিল সংকটের সময় সরকার এ নতুন গাড়ি কিনলে তহবিল সংকটের অবস্থাকে আরো জটিল করে তুলবে ।
জনপ্রশাসনের গাড়ি কেনার প্রস্তাবটিতে বলা হয়েছে, প্রতিটি গাড়ি কিনতে ব্যয় হবে ১ কোনটি ৪৬ লাখ ২০ হাজার টাকা। এতে আরও বলা হয়, সরকারি যানবাহন অধিদপ্তর ২০২৩-২০২৪ অর্থবছর থেকে উপজেলা নির্বাহী অফিসারদের সরকারি ও দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য জিপ গাড়ি ক্রয় করে বরাদ্দ প্রদান করে আসছে।
প্রস্তাবনায় বলা হয়, পুরাতন জিপগুলোর আয়ুষ্কাল শেষ হওয়ায় তা মেরামত করে প্রশাসনিক ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় গতিশীলতা ব্যাহত হচ্ছে। তাছাড়া প্রতিস্থাপক হিসেবে ২৬১টি জিপ গাড়ি উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করা সময় সাপেক্ষ। তাই রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে উপজেলা নির্বাহী অফিসারদের জন্য ২৬১টি পাজেরো স্পোর্টস কিউ এক্স জিপ গাড়ি সরকারি প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনা হবে। ট্যাক্স ও ভ্যাটসহ প্রতিটি গাড়ির দাম পড়বে ১ কোটি ৪৬ লাখ ২০ হাজার টাকা। সে হিসাবে ২৬১টির মূল্য দাঁড়াবে ৩৮১ কোটি ৫৮ লাখ টাকা।

