Logo
Logo
×

অর্থনীতি

এপ্রিলে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বেড়েছে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২৪, ১০:২৬ পিএম

এপ্রিলে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বেড়েছে

খাদ্যপণ্যে গত এপ্রিলে মূল্যস্ফীতি বেড়েছে দশমিক ৩৫ পয়েন্ট। এতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ২২ শতাংশে। আজ সোমবার (১৩ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সূত্রে এ তথ্য জানা গেছে। 

বিবিএস সূত্রে জানা গেছে, গত মার্চে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৮৭ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি গত মার্চের তুলনায় এপ্রিলে সাত বেসিস পয়েন্ট কমে নয় দশমিক ৭৪ শতাংশ হয়েছে। গত মার্চ মাসে ভোক্তা মূল্য সূচক (সিপিআই) বেড়েছে নয় দশমিক ৮১ শতাংশ।

গত এপ্রিলে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ৩০ বেসিস পয়েন্ট কমে নয় দশমিক ৩৪ শতাংশে দাঁড়িয়েছে। মার্চে এটি ছিল নয় দশমিক ৬৪ শতাংশ।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন