ডলার সংকট, দুর্বল টাকা, পঙ্গু বিদ্যুৎ ও জ্বালানি খাত
আমিনুর রহমান রাসেল
প্রকাশ: ১৩ মে ২০২৪, ০৩:০০ পিএম
একদিকে বিপুল পরিমাণ ঋণ অন্যদিকে
দেশি-বিদেশি দেনা (বিদ্যুৎ ও জ্বালানি বাবদ বকেয়া বিল) বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতকে
জর্জরিত করছে। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) বলছে, তারা বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোকে
২৫ হাজার কোটি টাকার বিদ্যুৎ বিল মেটাতে হিমশিম
খাচ্ছে। ওদিকে আবার ডলার
সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে।
পিডিবির এসব
দেনার মধ্যে রয়েছে পেট্রোবাংলার কাছে ৮ হাজার কোটি টাকার গ্যাস বিল, ভারতের আদানি পাওয়ারের কাছে সাড়ে ৫ হাজার কোটি টাকার ঋণ, মার্কিন গ্যাস উত্তোলন কোম্পানি শেভরনের কাছে ২ হাজার ২০০ কোটি টাকা, ইত্যাদি।
বকেয়া
থাকায় পরিস্থিতি দিন দিন জটিল হয়েছে এবং আরও জটিল হচ্ছে।
এই
ঋণের বোঝা বিদুৎ ও জ্বালানি সরবরাহকারীদের আস্থা নষ্ট করছে। পাওনাদাররা পুনরায় চুক্তি করতে দ্বিধাবোধ করছেঅ ফলে সরবরাহে বিলম্ব হচ্ছে। আবার বিলম্বে বিল পরিশোধের কারণে জরিমানা গুনতে হচ্ছে। নতুন আমদানি পিছিয়ে যাচ্ছে।
এই
পরিস্থিতির সঙ্গে আবার যোগ হয়
গ্রীষ্মের তাপপ্রবাহ যখন
বিদ্যুৎ-জ্বালানির চাহিদা বাড়ে। এই চ্যালেঞ্জ স্বীকার করেও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ
প্রতিমন্ত্রী নসরুল হামিদ সংকট সমাধানে চেষ্টা চলছে বলে আশ্বাস দেন।
তিনি বলেন,
ডলারের প্রবাহ বাড়ছে এবং বকেয়া পরিশোধের প্রক্রিয়া চলমান রয়েছে। সরকার বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের সাথে ঋণ নিষ্পত্তির জন্য
বন্ড ইস্যু করার মতো বিকল্পগুলি খতিয়ে দেখছে।
ঋণ সংকট
কীভাবে
গভীর
হয়েছে
আর্থিক
দুরবস্থা বাড়লেও সরকার উৎপাদন-খরচের চেয়ে কম দামে বিদ্যুৎ বিক্রি করে। ভর্তুকি দিয়ে এই ঘাটতি পূরণ
করে। কিন্তু রাজস্ব আদায় কম হওয়ায় ভর্তুকি দিতে প্রায়ই দেরি হয়।
ক্রমবর্ধমান
ভর্তুকির কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। অনেক বিদ্যুৎকেন্দ্র নিষ্ক্রিয় থাকলেও তাদের নির্দিষ্ট পরিমাণে বিল দিতে হয়।
২০২২-২৩ অর্থবছরে সরকারি ও বেসরকারি কেন্দ্রগুলোর বিল ২৬ হাজার কোটি টাকায়
পৌঁছে গেলে অর্থ মন্ত্রণালয় গোস্বা করে। আয় বেশি থাকলে হয়ত অর্থ
মন্ত্রণালয় কিছু বলত না। কিন্তু
এই সময় নাগাদ দেখা গেল, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার থেকে কমে ২০বিলিয়ন ডলারের নিচে চলে এসেছে।
যেহেতু
বাংলাদেশের বিদ্যুৎ খাত সরকারি ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের
মিশ্রণ এবং চুক্তি অনুযায়ী উৎপাদিত সব বিদ্যুৎ সরকারি সংস্থা পিডিবি কিনতে বাধ্য, তার প্রয়োজনেই,
পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার বন্ড ইস্যু শুরু করেছে। মোট ১২ হাজার কোটি টাকার বন্ড বিক্রির লক্ষ্য বিদ্যুৎ ও সার খাতে
বকেয়া পরিশোধ।
বিপিডিবিকে
কয়লা ও জ্বালানি তেল
আমদানির জন্য ডলার পেতে লড়াই করতে হচ্ছে, যা বিদ্যুৎ উৎপাদনের
জন্য গুরুত্বপূর্ণ। অর্থবছরের (২০২৩-২৪) প্রথমার্ধের জন্য ৩.৭৩ বিলিয়ন ডলার ব্যয় করেছে। বাকি সময়টাতে আরও বেশি দরকার হবে তার ইঙ্গিত রয়েছে। দুর্ভাগ্যবশত,
ডলারের ঘাটতি বিপিডিবিকে বাধাগ্রস্ত করছে। ফলে বিদ্যুৎ উৎপাদনে আরও ব্যাঘাত ঘটছে।
বড় সংকট ক্যাপাসিটি চার্জ
নিয়ে
মোদ্দা কথায়,
ক্যাপাসিটি চার্জ (পেমেন্ট) হলো সর্বাধিক কী পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হবে (সরকার সর্বাধিক
কী পরিমাণ বিদ্যুৎ ক্রয় করবে)। তার চেয়ে কম ক্রয় করলেও ওই পরিমাণ বিদ্যুতের বিল উৎপাদককে
দিতে হবে।
সমস্যাগুলো
একটু গভীর থেকে দেখা যাক।
বিশেষজ্ঞরা
সংকটের মূল কারণ হিসেবে আমদানি করা জ্বালানির ওপর দেশটির অত্যধিক নির্ভরতাকে দায়ী করছেন। তারা যুক্তি দেখাচ্ছেন যে, শুধু আমদানির দিকে মনোযোগ না দিয়ে দেশীয়
গ্যাস অনুসন্ধানকে অগ্রাধিকার দেওয়া উচিত।
বর্তমানে,
১০ হাজার ৭৫০ মেগাওয়াট ক্ষমতার ৮৩টি বিদ্যুৎকেন্দ্র বেসরকারি খাতে চলছে। এর মধ্যে অন্তত
৪৪টি ডিজেল ও ফার্নেস অয়েলে
চলে যেখানে উৎপাদন হয় ৪ হাজার ৬৯৪ মেগাওয়াট বিদ্যুৎ।
বেসরকারি
খাতের ২৮টি প্ল্যান্ট গ্যাসভিত্তিক যেখানে ৪ হাজার ১৯ মেগাওয়াট বিদ্যুৎ
উৎপাদন হয়। বিদ্যুতের চাহিদা থাকলেও প্রায় অর্ধেক প্ল্যান্ট পূর্ণ ক্ষমতায় উৎপাদন করতে পারছে না। না পারার একটি কারণ হচ্ছে জ্বালানির
অভাব। অন্যান্য কৌশলগত কারণেও সেখানে বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না।
সব বিদ্যুৎকেন্দ্র
মিলে মোট ২৬ হাজার মেগাওয়াট
বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে, কিন্তু বর্তমানে মাত্র ১৪ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। আর জাতীয় চাহিদা হলো ১৫ হাজার থেকে ১৭ হাজার মেগাওয়াটের মধ্যে। গড়ে কমবেশি দেড়
হাজার মেগাওয়াটের
ঘাটতি রয়েছে।
অপরদিকে
ট্রান্সমিশন লাইনের সমস্যা সারাদেশে সুষম বিদ্যুৎ বিতরণকে জটিল করে তোলে।
পাওয়ার
সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেনের মতামত স্মরণ করা যেতে পারে। তিনি বাংলা
আউটলুককে বলেন, ‘সমস্যার মূলে রয়েছে পিডিবির বিদ্যুতের বিক্রয় মূল্য এবং এর উৎপাদন খরচের
মধ্যে ব্যবধান। এর ফলে একটি
ক্রমবর্ধমান আর্থিক ঘাটতি দেখা দিয়েছে। এই ঘাটতি বর্তমানে ৪১ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে।’
তিনি মনে
বলেন, ‘আগে সরকারি
ভর্তুকি এই ব্যবধান পূরণ
করত। বর্তমানে বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ বাংলাদেশকে বেকায়দায় ফেলেছে। ফলে সরকার ভর্তুকি সীমিত করেছে।’
ভর্তুকি
সীমিত না করে উপায় নেই। কিন্তু
তাতে কোনো লাভ হচ্ছে না। একদিকে বৈদেশিক আয় বাড়ছে না অন্যদিকে জীবনযাত্রার মান কমেছে
যে কারণে দেশীয় উৎস থেকে রাজস্ব আয় বাড়ছে না।
কনজ্যুমার
অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব)
জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম বাংলা আউটলুককে বলেন, ‘নীতিনির্ধারকরা স্বীকার করুন বা না করুন,
বিপুল ক্যাপাসিটি পেমেন্টের কারণে
বকেয়ার পরিমাণ বিস্ময়করভাবে
বেড়েছে। '
তিনি আরও
বলেন, বাংলাদেশ এমন এক অবিশ্বাস্য অবস্থায় রয়েছে যেখানে অনেক বেশি বিদ্যুৎকেন্দ্র রয়েছে এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য অনেক বেশি চুক্তি রয়েছে, যার প্রয়োজন নেই। ক্যাপাসিটি পেমেন্টের গ্যারান্টির জন্য সরকারকে ধন্যবাদ! সরকারের বদান্যতায় বিদ্যুৎকেন্দ্রের
মালিকরা বিপুল সুবিধা
ভোগ করছেন (ক্যাপাসিটি চার্জ
হিসেবে)।’
শামসুল আলম
মনে করিয়ে দেন, সরকার গত
বছর আগস্ট পর্যন্ত বিদ্যুৎকেন্দ্র মালিকদের ক্যাপাসিটি পেমেন্ট হিসেবে ১.০৫ ট্রিলিয়ন টাকা পরিশোধ করেছে। ‘মনে রাখতে হবে যে, আমাদের বিদ্যুতের একটি উল্লেখযোগ্য অংশ (১১ হাজার মেগাওয়াটের বেশি, জাতীয় উৎপাদন-ক্ষমতার প্রায় অর্ধেক) এই ক্যাপাসিটি পেমেন্টের আওতায় পড়ে।
তার মানে বিদ্যুৎ বাবদ ব্যয়ের প্রায় অর্ধেকই নর্দমায় যায়।’
প্যাকাসিটি
পেমেন্টের পেছনে আমলা ও রাজনীতিবিদরা অজ্ঞতার পরিচয় দিয়েছেন নাকি পকেট ভারী করেছেন
সে আরেক গল্প।
