Logo
Logo
×

অর্থনীতি

ডলারের দাম এক লাফে ১১৭ টাকা, ‘ক্রলিং পেগ’ চালু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২৪, ০৯:৫০ পিএম

ডলারের দাম এক লাফে ১১৭ টাকা, ‘ক্রলিং পেগ’ চালু

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত এবং বাজারে চা‌হিদার তুলনায় কম সরবরাহের কারণে ডলারের দাম এক লাফে ৭ টাকা বা‌ড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দীর্ঘদিন ১১০ টাকায় থাকা ডলারের দাপ্তরিক দর ১১৭ টাকায় উন্নীত করা হয়েছে।

আজ বুধবার  বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জা‌রি করেছে। এতে বলা হয়, এখন থেকে ‘ক্রলিং পেগ’ নামে নতুন পদ্ধতিতে ডলার কেনা-বেচা হবে। এ পদ্ধতিতে আজ ডলারের রেট নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা।

ক্রলিং পেগ হচ্ছে দেশীয় মুদ্রার সঙ্গে বৈদেশিক মুদ্রার বিনিময় হার সমন্বয়ের একটি পদ্ধতি। এই পদ্ধতিতে একটি মুদ্রার বিনিময় হারকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করার অনুমতি দেওয়া হয়।

এক্ষেত্রে মুদ্রার দরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন সীমা নির্ধারণ করা থাকে। ফলে একবারেই খুব বেশি বাড়তে পারবে না, আবার কমতেও পারবে না।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন