আর্থিকভাবে
সবল একটি ব্যাংক সীমাহীন অনিয়ম এবং দুর্নীতির কারণে রাষ্ট্রায়ত্ত! ব্যক্তিমালিকানাধীন
একটা ভাল ব্যাংক ডুবতে পারে তার একটা শ্রেষ্ঠ উদাহারণ হলো বেসিক ব্যাংক । আওয়ামী লীগ
সরকারের ছত্রচ্ছায়ায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হক বাচ্চু ঋণের
টাকা আত্মসাৎসহ প্রায় ৩ হাজার ৫০০
কোটি টাকা লুটপাটের ফলে নিঃস্ব হয়ে গেছে ব্যাংকটি।
ব্যাংকটির
ওপর আর গ্রাহকরা আস্থা রাখতে পারছে না। মড়ার উপরে খাঁড়ার ঘা হিসেবে এসেছে
সিটি ব্যাংকের সঙ্গে বেসিক ব্যাংকের একীভূতকরণের প্রস্তাব। এমন পরিপ্রেক্ষিতে সাধারণ গ্রাহকসহ সরকারি প্রতিষ্ঠানগুলো বেসিক ব্যাংক থেকে তুলে নিচ্ছে আমানত।
প্রধানমন্ত্রীর
কার্ষালয় , মন্ত্রী পরিষদ, অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকসহ সরকারেরর সব প্রতিষ্ঠানে বেসিক
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমানের সরল স্বীকারোউক্তি হচ্ছে,
ব্যাংকটির তরল্য সংকট এমন পর্ষায়ে ঠেকেছে যে, যেকোনো সময় গ্রাহকের চেক ফেরত দেওয়ার ঘটনা ঘটতে পারে।
একত্রীকরণের
ঘোষণা এসেছে এমন সময় যখন ব্যাংকটি তিন বছরের একটি কর্মসূচি চালাচ্ছে। কর্মসূচির আওতায় প্রতি মাসে বঙ্গবন্ধু স্যাটেলাইটের কিস্তির টাকা পরিশোধ করেছে, খেলাপি ঋণ আদায় ৫৬৩
কোটি টাকা আদায় করেছে, গত বছর এলসি বাবদ পরিশোধ করেছে প্রায় ২১ মিলিয়ান মার্কিন
ডলার, ব্যাংকটির লোকসানি শাখা কমিয়েছে ১৫টি, ঋণ আমানতের অনুপাত
১১৫ থেকে কমে দাঁড়িয়েছে ৮৫ শতাংশে।
এই
সময় হয়নি নতুন কোনো ঋণ খেলাপি। নানা সংকট
সত্ত্বেও ঘুরে দাঁড়িয়েছে ব্যাংকটি । কিন্তু বড়
ধরনের বিপত্তি শুরু হয় বেসরকারি সিটি
ব্যাংকের সাথে একত্রীতকরণ ঘোষণার পর। ব্যাংকটি থেকে আমানতকারীরা তুলে নেয় আড়াই হাজার কোটি টাকা। তারল্য ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৮০০
কোটি টাকা। শেষ
হয়ে গেছে ব্যাংকের পক্ষ বন্ড রেখে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ধার নেওয়ার সুযোগ। আন্তঃব্যাংক কল মানি মাকের্ট
থেকে ধারের টাকাও
পাচ্ছে না ব্যাংকটি।
পলিসি
রিসার্স ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ
মনসুর বলেছেন,
দেশের অন্যান্য ব্যাংকের মতো বেসিক ব্যাংকের স্বাস্থ্য অনিয়মের কারণে খারাপ হয়ে আছে। এজন্য গ্রাহকরা উদ্বিগ্ন। এর মধ্যে রয়েছে
একত্রীকরণের ঘোষণা ব্যাংকটিকে আরো নাজুক পরিস্থিতিতে ফেলেছে ।
তিনি
আরো বলেন, আমাদের দেশে চাপ দিয়ে ব্যাংকগুলোকে একত্রীকরণ করা হচ্ছে। কিন্তু অনেক দেশে দেখা যায়, ছোট কোম্পানি ও বড় কোম্পানি একত্রীকরণ
হলে কেউ তা জানেও না।
