Logo
Logo
×

অর্থনীতি

'ডাল মে কুচ কালা হে'

Icon

প্রকাশ: ০৭ মে ২০২৪, ০৯:২১ পিএম

'ডাল মে কুচ কালা হে'

বেসরকা‌রি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বাংলা‌দেশ ব্যাংকে সাংবা‌দিক প্রবেশে নিষেধাজ্ঞা ইঙ্গিত দেয় সেখা‌নে 'ডাল মে কুচ কালা হে'। আজ মঙ্গলবার  রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) প্রতিষ্ঠাতা সভাপতি মোয়াজ্জেম হোসেনের স্মরণে “মোয়াজ্জেম হোসেন স্মারক বক্তৃতা” অনুষ্ঠানে এ কথা ব‌লেন তি‌নি।

ড. দেবপ্রিয় বলেন, এতদিন তথ্যে নৈরাজ্য চলছিল। এখন অপঘাত ঘটছে। বাংলা‌দেশ ব্যাংকে সাংবা‌দিক প্রবেশ কর‌তে দিচ্ছে না। তার মা‌নে, তা কি বার্তা দিচ্ছে? এখন ওখানে এমন কিছু ঘটছে তা য‌দি জনসমক্ষে প্রকাশ পায় তাহ‌লে বড় ধরনের নাশকতা হ‌য়ে যা‌বে।

তথ্য লুকা‌তে বাংলা‌দেশ ব্যাংকে সাংবা‌দিক প্রবে‌শ কর‌তে দিচ্ছে না জা‌নি‌য়ে ড. দেবপ্রিয় ভট্টাচার্য ব‌লেন, আমা‌দের একটা গর্ব ছিল বি‌দে‌শি ঋণ নি‌য়ে আমরা কখ‌নো খেলা‌পি হয়‌নি। কিন্তু সম্প্রতি সময় প্রায় ৫ বিলিয়ন ডলার প‌রি‌শোধ কর‌তে পার‌ছে না সরকার। বি‌দে‌শি‌রা মুনাফা নি‌তে পার‌ছে না। এয়ারলাইন্স ব্যসায়ীরা অর্থ পাচ্ছেন না। তার মা‌নে গর্বের জায়গায় ফাঁটল ধ‌রি‌য়ে দি‌য়ে‌ছে। এসব তথ্য উপাত্ত বাংলা‌দেশ ব্যাংক দেয়। এখন সেখা‌নে প্রবেশ নিষেধ। তার মা‌নে সেখা‌নে 'ডাল মে কুচ কালা হে'।  এখন এটা কি মসুর ডাল না কি মুগ ডাল, না‌ কি সব জায়গায় ডাল। এটাই এখন বুঝার বিষয়।

সরকার ডি‌জিটাল থেকে স্মার্ট বাংলা‌দেশ উন্নীত করার কথা বল‌ছে। এর সঙ্গে তথ্যের নৈরাজ্য সম্পূর্ণভা‌বে সাংঘর্ষিক ব‌লে মন্তব্য ক‌রেন সিপিডির এই সম্মানীয় ফেলো।

ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাশের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইআরএফের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও ইং‌রে‌জি দৈ‌নিক দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ এবং ইআরএফ সভাপতি রেফায়েত উল্লাহ মীরধা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন