Logo
Logo
×

অর্থনীতি

বিএসইসি চেয়ারম্যান হিসেবে শিবলী রুবাইয়াতের পুনর্নিয়োগ

Icon

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪, ১০:৪১ পিএম

বিএসইসি চেয়ারম্যান হিসেবে শিবলী রুবাইয়াতের পুনর্নিয়োগ

আরও ৪ বছরের জন্য পুনর্নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিকভাবে দুর্নীতি কারণে অভিযুক্ত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) বর্তমান চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের সাবেক ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এর ফলে বাংলাদেশ এবং শেয়ারবাজারের বৈদেশিক ইমেজ মারাত্মক হুমকির সম্মুখীন হবে সেই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। যদি দেখা যাচ্ছে, রবিবার ২৮ এপ্রিল দুর্নীতিগ্রস্ত অধ্যাপক শিবলীর পুনঃনিয়োগে ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসই-এক্স ৯৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬১৫ পয়েন্টে উঠে এসেছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩ এর ৫ (৬) ধারা অনুযায়ী আগামী ১৭ মে অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য তিনি বিএসইসি চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

অধ্যাপক শিবলী দ্বিতীয় দফায় বিএসইসি চেয়ারম্যান হওয়ার সংবাদ আসার দিনে দেশের শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। ফলে সবকটি মূল্যসূচকের বড় পতন হয়েছে। দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে এক ডজন প্রতিষ্ঠান।

এদিকে গত বছর জুন মাসের সাংবাদিক জুলকারনাইন সায়ের খানের ওসিসিআরপি: সংগঠিত অপরাধ এবং দুর্নীতি রিপোর্টিং প্রকল্পের ওয়েব সাইটে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়ে ইসলামের হংকং স্থানীয় অত্যাধুনিক আন্তর্জাতিক কেলেঙ্কারির মাধ্যমের সেই দেশের একটা ট্রেডিং কোম্পানিকে ১৩ মিলিয়ান মার্কিন ডলারের বেশি প্রতারণার অভিযোগ করা হয়েছে ।

এই কোম্পানির আন্তর্জাতিক তদন্ত তাদের একজন প্রমাণিত বাংলাদেশি প্রতারকের কাছে নিয়ে গেছে - এবং সে তার দীর্ঘদিনের বন্ধু, বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক প্রধানকে অর্থপ্রদান করেছে। মূল অনুসন্ধানে জানা গেছে , রুবাইয়াত উল ইসলাম কেলেঙ্কারি চালাতে সাহায্যকারী অভিযুক্ত ব্যক্তি জাভেদ মতিনের সঙ্গে দুই দশক ধরে বন্ধুত্ব ছিল। এর আগে জাভেদ মতিন মার্কিন যুক্তরাষ্ট্রে একটি পৃথক "পাম্প-এন্ড-ডাম্প" জালিয়াাতি চালানোর জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন।

বাংলাদেশের নিয়ন্ত্রক সংস্থা মতিনের নতুন ব্যবসাকে স্টক-ট্রেডিং লাইসেন্স পাওয়ার জন্য অনুমোদন করেছে, যদিও তার আগে দোষী সাব্যস্ত হওয়ার কারণে তাকে অযোগ্য ঘোষণা করা উচিত ছিল।

এদিকে ১৩ মিলিয়ন ডলারের ( ১৩৩ কোটি টাকা) কেলেঙ্কারিতে প্রতারণার অভিযোগে কোম্পানিটির বাংলাদেশের দুর্নীতি দমন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ।২০২১ সালের জুলাই মাসে, বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম লস অ্যাঞ্জেলেসে "দ্য রাইজ অফ দ্য বেঙ্গল টাইগার" রোডশোর মঞ্চে অনেক বক্তব্য দিয়েছিল, যার লক্ষ্য ছিল বিদেশিদের জন্য দেশে বিনিয়োগের উৎসাহ জাগানো।

বাংলাদেশের শেয়ার বাজার নিয়ে আন্তর্জাতিকভাবে তুলে ধরার জন্য , রুবাইয়াত উল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের ক্রমবর্ধমান অর্থনীতি এবং নিয়ন্ত্রক সংস্কারের কথা তুলে ধরেন। কিন্তু পর্দার আড়ালে এই সব রোডর ছবিটা তেমন গোলাপি ছিল না। মাত্র দুই সপ্তাহ আগে, বাংলাদেশের দুর্নীতি দমন কর্তৃপক্ষ একটি অভিযোগ পেয়েছিল যে, নিয়ন্ত্রক প্রধান একটি বহু মিলিয়ন ডলার জালিয়াতির সাথে সংযুক্ত একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থপ্রদান করেছেন।

অভিযোগের কেন্দ্রবিন্দুতে ছিলেন শিবলীর বন্ধু জাভেদ মতিন, যার সাথে রুবাইয়াত উল ইসলামের ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা করেছিলেন এবং দুই দশকের বন্ধুত্ব । ২০২০ সালে অভিযোগে, বলা হয়েছে, মতিন একটি প্রকল্পের অর্থ পাচারে সহায়তা করেছিল যা হংকং-ভিত্তিক সরবরাহ চেইন এবং সোর্সিং কোম্পানি, মিং গ্লোবাল লিমিটেড, ১৩ মিলিয়নের ডলারের বেশি অর্থের মধ্যে প্রতারণা করেছিল।

বিনিয়োগের অজুহাতে, জাভেদ সাহেবের তহবিলগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি মোনার্ক হোল্ডিংস ইনকর্পোরেটেডের দুটি অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। যা পরে রুবাইয়াত উল ইসলামের ব্যক্তিগত অ্যাকাউন্টে এবং অন্যটি বাংলাদেশি কোম্পানির অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল ।

আইনজীবীর মাধ্যমে, বিএসইসি চেয়ারম্যান, রুবাইয়াত উল ইসলাম ওসিসিআরপিকে বলেছেন, তিনি বাংলাদেশি কোম্পানির সাথে যুক্ত নন। আর তার ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তর জন্য বৈধ ভাড়া প্রদান করেছিল।

মিং গ্লোবাল ২০২০ সালে যুক্তরাষ্ট্রে মোনার্কের বিরুদ্ধে একটি মামলা করেছিল। কিন্তু পরে এটি স্থগিত করেছিল, যা কোম্পানির পরিচালক ওসিসিআরপিকে বলেছিলেন, কারণ আসামিদের যে অর্থ চুরি হয়েছে তারা দেশে নেই। সংস্থাটি রুবায়াত উল ইসলামের কাছ বাংলাদেশে তহবিল পুনরুদ্ধারের জন্য একটি মামলাও করেছিল । পরবর্তীতে একটা পাল্টা মামলা হয়েছিল। প্রায় দুই বছর আগে রুবাইয়াত উল ইসলামের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পরও দেশের দুর্নীতি দমন কমিশন(দুদক) কোনো পদক্ষেপ নেয়নি। এর আগে বিএসইসির সাবেক চেয়ারম্যান এম খায়রুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে দুদক কাজ করেছিল । কিন্তু পরবর্তীতে এই অভিযোগের কোনো সুরাহা হয়নি ।

এছাড়া বিএসইসি চেয়ারম্যান শিবলী অবৈধভাবে বেষ্ট হোল্ডিং কোম্পানির অনুমোদন দিয়েছিল। যার ফলে শেয়ার বাজারের ধস নেমে এসেছিল। ঢাকা স্টক এক্সচেষ্ট লিমিটেড ১০০টি খারাপ কোম্পানির তালিকা করেছিল। জে গ্রুপে নিয়ে যাওয়ার জন্য সেই প্রস্তাবও শিবলী নাকচ করে দিয়েছিল। হিরু নামে দেশের শেয়ার বাজারে জুয়ারি আছে । বড় অভিযোগ থাকা শর্তেও শিবলীর অতি কাছের জন হওয়ায় তাকে লঘু দণ্ড দেওয়া হয়েছে ।

অধ্যাপক শিবলী দ্বিতীয় দফায় বিএসইসি চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন, চলতি মাসের শুরুতেই এমন গুঞ্জন শোনা যায়। তবে তার পুনর্নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি না হওয়ায় বাজারে নানান গুঞ্জন ছড়ায়। শেয়ারবাজারেও তার নেতিবাচক প্রভাব পড়ে। পাশাপাশি আরও কয়েকটি ইস্যুতে শেয়ারবাজারে অব্যাহত দরপতন হয়।

এদিকে আজকের শেয়ার বাজারের লেনদেনের এক পর্যায়ে ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম একদিনে যতটা বাড়া সম্ভব, ততটাই বেড়ে যায়। লেনদেনের শেষদিকে এ প্রতিষ্ঠানগুলোর শেয়ার দিনের সর্বোচ্চ দামে ক্রয়াদেশ এলেও বিক্রি আদেশের ঘর শূন্য হয়ে পড়ে। এছাড়া আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম দিনের সর্বোচ্চ সীমার কাছাকাছি চলে আসে। দিনের লেনদেন শেষে ৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম ৫ শতাংশের বেশি বেড়েছে।

প্রায় ১০০ প্রতিষ্ঠান দাম বাড়ার ক্ষেত্রে এমন দাপট দেখানোর ফলে দিনের লেনদেন শেষে একদিনে দাম বাড়ার তালিকা যেমন বড় হয়েছে, তেমনি সবকটি মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।

দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ৩০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ৫২টি প্রতিষ্ঠানের। আর ৪৪টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসই-এক্স ৯৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬১৫ পয়েন্টে উঠে এসেছে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ২১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯৬ পয়েন্টে অবস্থান করছে। পতনের মধ্যে থাকা শেয়ারবাজারে হঠাৎ এমন বড় উত্থান হওয়ার কারণ হিসেবে ডিএসই’র একাধিক সদস্য বলেন, আজ বাজারে যে বড় উত্থান হয়েছে তার মূল কারণ অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের দ্বিতীয় দফায় নিয়োগ।

এদিকে সবকটি মূল্যসূচকের বড় উত্থানের পাশাপাশি ডিএসইতে লেনদেন বেড়ে ছয়শ কোটি টাকা ছাড়িয়ে গেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৬১৩ কোটি ৯৫ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫১১ কোটি ৪৩ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১০২ কোটি ৫২ লাখ টাকা।

এই লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে মালেক স্পিনিংয়ের শেয়ার। কোম্পানিটির ৩৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা লাভেলো আইসক্রিমের ২৭ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৫ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- আইটি কনসালটেন্ট, ওরিয়ন ইনফিউশন, গোল্ডেন সন, আলিফ ইন্ডাস্ট্রিজ, কোহিনুর কেমিক্যাল, বিচ হ্যাচারি এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৮৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২০৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭১টির এবং ২২টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৫ কোটি ১৮ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১১ কোটি ১০ লাখ টাকা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন