Logo
Logo
×

অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিয়মের কড়াকড়ি

Icon

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ০৮:৫৫ পিএম

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিয়মের কড়াকড়ি

আগে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা অবাধে প্রবেশ করতে পারতো। গত এক মাস ধরে তারা সেখানে প্রবেশ করতে পারছিলেন না। এমনটি অভিযোগ করে আসছিলেন সাংবাদিকরা। আর এ বিষয়ে তাদের মধ্যে অসন্তোষ জন্ম নেয়। তাই বাংলাদেশ ব্যাংকের সামনে আজ বৃহস্পতিবার সকালে বিক্ষুব্ধ সাংবাদিকরা অবস্থান নেন।

এর পরিপ্রেক্ষিতে বিষয়টি সমাধানের জন্য বেলা ১১টার দিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে অর্থনীতি-বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্লাহ মীরধা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম বৈঠক করেন। 

বৈঠকে শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক সাংবাদিকদের বলেন, 'কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে, সাংবাদিকরা আগের মতো অবাধে কেন্দ্রীয় ব্যাংকের কোনো বিভাগে প্রবেশ করতে পারবেন না। এখন থেকে তারা ব্যাংকের নির্দিষ্ট অনুমতিপত্র (প্রবেশ পাস) নিয়ে শুধু মুখপাত্রের কাছে যেতে পারবেন। তবে কোনো কর্মকর্তা যদি সাংবাদিকদের পাস দেন, সেক্ষেত্রে তারা শুধু সেই কর্মকর্তার কাছে যেতে পারবেন।'

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন