জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়িয়েও আগামী বাজেটে ভর্তুকির আকার কমাতে পারছে না সরকার। বরং সেই আকার প্রায় ৫ হাজার কোটি টাকা বেড়ে যেতে পারে। আগামী ২০২৪-২৫ অর্থবছরে মোট ভর্তুকির আকার গত অর্থবছরের তুলনায় ৪ দশমিক ৭৬ শতাংশ বাড়েব। এতে ভর্তুকি বেড়ে দাঁড়াবে ১ লাখ ১০ হাজার কোটি টাকা। অবশ্য সেই প্রাক্কলিত ভর্তুকির পরিমাণ নির্ভর করছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও বিদ্যুতের প্রতি ইউনিটি দামের উপর। মধ্যপ্রাচ্যে ইরান-ইসরােয়লের মধ্যে উত্তেজনার কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাবে সবাই শঙ্কা প্রকাশ করছে।
অর্থ বিভাগের সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বর্ধিত ঋণ সহায়তা শর্তে স্বয়ংক্রিয় প্রাইসিং ফর্মুলা অনুসারে আগামী মাসের প্রথম সপ্তাহে স্থানীয় বাজারে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে । এর আগে গত দুই মাসে মার্চ এবং এপ্েিরলে জ্বালানি তেলের দাম দুই বার কমানো হয়েছিল। জ্বালানি তেলের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে গ্যাস ও বিদ্যুতের দামও বাড়াবে সরকার । এদিকে ঋণের কঠিন শর্তের দ্বিতীয় রিভিউল করতে ২৪ এপ্রিল ঢাকা আসছে আইএমএফর টিম। তারা আগামী ৯ মে পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।
অর্থনীতিবিদ আর বিশেষজ্ঞরা বলছেন, প্রতিটা ইউটিলিটি খাতের ইউনিট প্রতি দাম বাড়ালে মূল্যস্ফীতিরসহ সীমিত আয়ের মানুষের জীবন যাপনের ওপর আবারো নেতিবাচক প্রভাব ফেলবে। প্রতিটি ইউটিলির দাম বাড়ালে দেশের সাড়ে ৯ শতাংশ উপরে থাকা মূল্যস্ফীতিও কোনোভাবেই কমে আসবে না।
এদিকে বর্ধিত ঋণ সহায়তার শর্ত অনুসারে বাংলাদেশ আগামী বাজেটে ভর্তুকি একেবারে শূণ্যতে নামিয়ে আনার কথা না বললেও যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে বলছে আইএমএফ। এ ক্ষেত্রে ভর্তুকি কমিয়ে সে অর্থ সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে ব্যয়ের পরামর্শও দিয়ে আসছে বৈশ্বিক সংস্থাটি। কিন্তু সরকার আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে উল্টো ভর্তুকি বাড়াচ্ছে। বিদ্যুৎ এবং অন্যান্য খাতের ভর্তুকি বাবদ চলতি বাজেটের চেয়ে অন্তত ৫ হাজার কোটি টাকা বাড়ানো হচ্ছে। চলতি বাজেটে বিদ্যুৎ খাতে ভর্তুকি ৩৫ হাজার কোটি টাকা। কৃষি খাতের সার ভর্তুকি এখন ১৬ হাজার কোটি টাকা আছে। যেহেতু আন্তর্জাতিক বাজারে সারের দাম বেশি না হওয়ার আগামী বাজেটে এর পরিমাণ বাড়ার সম্ভবনা নাই। তবে বিদ্যুৎ খাতেই ভর্তুকি বাড়াতে পারে।
গত বুধবার আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল ৮৯ দশমিক ৭১ মার্কিন ডলার। অপরিশোধিত তেলের দাম যে মাত্রায় বাড়ছে সেই মাত্রায় পরিশোধিত তেলের দাম আরো বেশি হবে। পাঁচ দিন আগে অপরিশোধিত তেলের দাম ছিল ৮৪ ডলার। তবে মাঝে ব্যারেল প্রতি এই দাম ৯১ ডলারে উঠেছিল। গত ২০২৩ সালের ডিসেম্বর মাসেও জ্বালানি তেলের দাম ৭৩ ডলার ছিল। গত ছয় মাসে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের স্থিতিশীল ছিল। কিন্তু ইরান-ইসরায়েলের মধ্যে উত্তেজনার কারণে এখন আবার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে অস্থিতিশীলতা দেখা দিয়েছে।
এদিকে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ভর্তুকির চাপ কমিয়ে আনতে ইতোমধ্যেই ভোক্তা পর্যায়ে কয়েক দফা বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। তারপরও এ খাতে ভর্তুকির চাহিদা সেভাবে কমেনি। তাই চলতি বরাদ্দ দিয়ে এ চাহিদা মেটানো সম্ভব হবে না। তিনি বলেন, ইরান-ইসরায়েলের যুদ্ধের টেনশনের জন্য এখন আবার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের অস্থিতিশীলতা দেখা দিয়েছে। বিদ্যুৎ ,কৃষি ভর্তুকি মোটামুটি ঠিক হলেও খাদ্যতে ভর্তুকি কত বাড়বে তা এখন ঠিক করা হয়নি। গ্যাসে ভর্তুকি মাত্র ৫ হাজার কোটি টাকা। সেই গ্যাসের দাম আইএমএফ শতের জন্য স্বয়ংক্রিয় প্রাইসিং ফর্মুলা অনুসারে নির্ধারণ করা হবে। আর এখনই স্থানীয় জ্বালানি তেলের দাম বাড়বে। মূল ভর্তুকি বাড়বে বিদ্যুৎ আর কৃষি খাতে।
অর্থ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এ প্রশ্নের জবাবে বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল দাম বেশি বাড়লে সরকারের ভর্তুকির ওপর প্রভাব তো পড়বেই। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো আন্তর্জাতিক বাজার থেকে তো জ্বালানি তেল কিনে। এসব কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে খরচ বাড়ালে সরকারকে তো আর কম দামে তো আর বিদ্যুৎ দেবে না।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম যদি প্রতি ব্যারেল এক শত মার্কিন ডলার অতিক্রম করে তবে অবশ্যই আমাদের ভর্তুকির ওপর বড় ধরনের প্রভাব পড়বে। ভর্তুকির আকার বেড়ে যাবে। এখন যদি জ্বালানি তেলের দাম ১০ ডলার বেড়ে যায় তাহলে মোট ভর্তুকির ওপর কোনো প্রভাব পড়বে না ।
চলতি অর্থবছরের মধ্যেই বকেয়াসহসব ভর্তুকি পরিশোধ করার লক্ষ্য ছিল সরকারের। কিন্তু পর্যাপ্ত অর্থের সংস্থান না থাকায় অর্থবছরের ৯ মাস পার হয়ে গেলেও বিশেষ বন্ডসহ বিদ্যুতে নগদ ভর্তুকি বাবদ মোট ১৭ হাজার ২৯৯ কোটি টাকা দেওয়া সম্ভব হয়েছে। অবস্থা এমন পর্যায়ে রয়েছে, চলতি অর্থবছরের দায় মেটাতে গিয়ে আগামী বাজেটে এ খাতে বাড়তি বরাদ্দ রাখতে হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, গত জানুয়ারি পর্যন্ত সরকারি ও বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানি, আদানিসহ ভারত থেকে বিদ্যুৎ ক্রয় বাবদ মোট অপরিশোধিত বিলের পরিমাণ দাঁড়িয়েছে ৪২ হাজার ৭০০ কোটি টাকার বেশি। এ ছাড়া একই সময়ে সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানি ও দেশীয় আমদানিনির্ভর কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কোম্পানিগুলোর অপরিশোধিত বিলের পরিমাণ ১৬ হাজার ৮০০ কোটি টাকা। সব মিলিয়ে গত জানুয়ারি পর্যন্ত অপরিশোধিত বিল প্রায় ৬০ হাজার কোটি টাকা।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম বাংলা আউট লুককে বলেন, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন-২০১০ পাস করে মূলত ব্যক্তি খাতভিত্তিক প্রতিযোগিতাহীন বিনিয়োগের মাধ্যমে বিদ্যুৎ খাতের উন্নয়ন হয়েছে। এতে করে বিনিয়োগকারীদের ইচ্ছা মতো ব্যয় বৃদ্ধির সুযোগ দিয়ে বিদ্যুতের অন্যায় ও অযৌক্তিক ব্যয় বাড়ানো হয়েছে। এ কারণে ভোক্তা পর্যায়ে প্রায় প্রতি বছর বিদ্যুতের দাম বাড়িয়েও ভর্তুকির লাগাম টানা যাচ্ছে না। এখন দেশে গড়ে ইউনিটপ্রতি বিদ্যুৎ উৎপাদন ব্যয় ১২ টাকা ছাড়িয়ে গেছে। অন্যদিকে জনগণকে সর্বোচ্চ প্রতি ইউনিট বিদ্যুৎ বিল দিতে হচ্ছে সাড়ে ১৪ টাকা।অথচ ৭ টাকা ৮৩ পয়সায় আমদানি করা হচ্ছে। আমদানি থেকে নিজের উৎপাদিত বিদ্যুতের দাম বেশি হওয়ায় দেশের এ শিল্প চরম সংকটে পড়ে গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পুরাতন বিদ্যুৎ কেন্দ্রগুলোর চুক্তিগুলোর সাথে ক্যাপাসিটি চার্জ, ডলারে পেমেন্ট পরিশোধ এগুলো এখন বহাল আছে। তবে নতুন বিদ্যুৎ কেন্দ্রগুলোর এখন বিদ্যুৎ নাই, পেমেন্ট নাই। এখন জ্বালানি তেলের দাম বেড়ে গেলেই যে দেশের ভর্তুকি ওপর বড় ধরনের হিসাব আছে। সম্পূর্ণটা আমরা জ্বালানি তেল দিয়ে চালাই না। গ্যাস আর কয়লা দিয়ে চালাই অনেক বিদ্যুৎ কেন্দ্র। ভারতের শিল্পপতি আদানি মালিকানায় ঝাড়খানের কেন্দ্রটি কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে থাকে। স্থানীয় বিদ্যুৎ কেন্দ্রগুলো মার্কিন ডলারে বিল পরিশোধ করতে হয় না।
তত্ত্ববধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জা আজিজুল ইসলাম বাংলা আউট লুককে বলেন, সরকারের সঞ্চালন লাইনে যে বিদ্যুৎ আসে, সেই বিল যদি সরকার ঠিক সময় মতো দিতে না পারে তবে তো বকেয়া বিল জমবেই। আর এসব কারণেই আগামী অর্থবছর ভর্তুকির আকার বড় হবে। এর আকার অতি দ্রুত কমানো যাবে না। সেই পরিমাণ অর্থ সরকারের হাতে নেই। তিনি আরও বলেন, বিদ্যুতের অপরিশোধিত বিল সমস্যার সমাধান করতে গেলে শুধু বাজারে বন্ড ইস্যু করে কোনোভাবেই এ বিশাল বকেয়ার পাহাড় পরিশোধ করা সম্ভব নয়। এখন ব্যাংকগুলো কীভাবে এই ইস্যু করা বন্ড কিনতে চাইবে না? বিদ্যুৎ বিভাগ কীভাবে বিদ্যুৎ কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি করেছে তা দেখা উচিত বলে আমি মনে করি।
