Logo
Logo
×

অর্থনীতি

চীন-ভারতের কোম্পানিকে আর্থিক সুবিধা দেয়া নিয়ে দ্বিধায় সরকার

Icon

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ০৪:৪২ এএম

চীন-ভারতের কোম্পানিকে আর্থিক সুবিধা দেয়া নিয়ে দ্বিধায় সরকার

চীন ও ভারতের সমর্থনে আওয়ামী লীগ সরকার জানুয়ারি মাসের একতরফা নির্বাচনে করে চতুর্থবারের মতো ক্ষমতায় এসেছে। এই সরকারই গত ১৫ বছর ধরে চীন আর ভারতের বিভিন্ন কোম্পানিকে নানা ধরনের আর্থিক সুবিধা দিয়ে আসছে। তবে এখন আন্তর্জাতিক মূদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত কারণে এই সব নীতিগত আর্থিক সুবিধা দিতে দ্বিধায় পড়ে গেছে অবৈধ উপায়ে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকার। এই সুবিধা দেওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও সরকারকে সেখান থেকে সরে আসতে হচ্ছে ।

গত সপ্তাহে আমদানির কয়লার উপর আমদানি পর্যায়ে আরোপনীয় অগ্রিম আয়কর (এআইটি) কর্তন আগামী বছর জুন মাস পর্যন্ত বাড়ানো আবেদন করেছে চায়না বাংলাদেশের জয়েন্ট ভেঞ্চার কোম্পানির মালিকানানধীন ১৩২০ মেগাওয়াট  বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রা) লিমিটেড (বিসিপিসিএল) বা পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র।

আল্টা সুপার ক্রিটিক্যাল পদ্ধতির বিদ্যুৎ কেন্দ্রটির আমদানির কয়লার ওপর এআইটি কর্তনের সুবিধা চলতি বছর জুন মাস শেষ হবে। সম্প্রতি বিসিপিসিএল চিঠি দিয়ে কয়লার ওপর এআইটি কর্তনের সময়সীমা বৃদ্বি করতে এনবিআরকে অনুরোধ করেছে। বিসিপিসিএল জয়েন্ট ভেঞ্চারে থাকা চীনের দুইটি কোম্পানি হচ্ছে -চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন এবং চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না জেনারেল টেকনোলজি।

গত বছর ভারতের ঝাড়খণ্ডে নির্মিত আদানি পাওয়ার লিমিটেডের ১৬শ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র থেকে সরকার বিদ্যুৎ কেনার ক্ষেত্রে এনবিআর আর বিদুৎ বিভাগ নানা নীতিগত আথিক সুবিধা দিয়েছে। এই সুবিধার মধ্যে রয়েছে ২৫ বছর মেয়াদী চুক্তির মাধ্যমে মুনাফা বৃদ্ধির বিশেষ সুযোগ। তখন এই বিদ্যুৎ চুক্তিকে দেশের 'স্বার্থবিরোধী' হিসেবে উল্লেখ করে এটি সংশোধন, এমনকি বাতিলেরও দাবি তুলেছিল আদানি চুক্তি বিরোধিতাকারীরা। বর্তমানে ভারতের ঝাড়খণ্ডে নির্মিত আদানি পাওয়ার লিমিটেডের বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশ প্রায় দেড় হাজার মোগাওয়াট বিদ্যুৎ আমদানি হচ্ছে। 

এদিকে আইএমএফের বর্ধিত ঋণ সহায়তার ঋণ চুক্তি শর্তে এনবিআরের রাজস্ব আয় বাড়ানোর জন্য সব ধরনের সংস্কারের তাগিদ দেয়া হয়েছে । আন্তর্জাতিক সংস্থাটি কর অবকাশ সুবিধা দেওয়ার এনবিআরের স্বেচ্ছা ক্ষমতা বাতিল করতে বলেছে। এ ক্ষমতার আওতায় এনবিআরের কর কর্মকর্তারা চাইলে যে কোনো করদাতা ব্যক্তি বা কোম্পানিকে কর অবকাশ সুবিধা দিতে পারে।

আইএমএফ মনে করে এ ধরনের ক্ষমতা শুধু জাতীয় সংসদের থাকতে পারে। তা ছাড়া চলতি বাজেটে কোন কোন খাত কর অবকাশ সুবিধা পাবে, তার একটি তালিকা ঘোষণা করা আছে। কিন্তু এ তালিকার বাইরেও এনবিআর চাইলে যেকোনো খাতকে কর অবকাশ সুবিধা দিতে পারবে এমন ক্ষমতার কথা বাজেটে বলা আছে। আইএমএফ বলছে, এই ক্ষমতাও এনবিআরের হাতে থাকার দরকার নেই।

এনবিআর কর্মকর্তাদের শিখন-পড়নের পর আইএমএফের পক্ষ থেকে গত মার্চ মাসের তৃতীয় সপ্তাহে একটি বিশদ প্রতিবেদন দেওয়া হয়েছে। যেখানে রাজস্ব খাতে এমন বড় ধরনের সংস্কার আনার কথা বলা হয়েছে। একই সঙ্গে এসব সংস্কারের কোনটা কোন সময়ের মধ্যে করতে হবে, তা-ও উল্লেখ করে দিয়েছে।

এছাড়া গ্যাস উত্তোলন খাতে কোম্পানিগুলো ‘ডিপেশন অ্যালাউন্স’ নামে একটি বিশেষ করছাড় সুবিধা পায়। বাস্তবে এ খাতে কোম্পানির কোনো খরচ না হলেও তারা এ খাতে কর সুবিধা নিয়ে থাকে। আইএমএফ বলছে, এ সুবিধা রাখার প্রয়োজন নেই।

এদিকে বিসিপিসিএল চিঠিতে বলা হয়েছে , গত বছর জুন মাসে ৬ তারিখে বিসিপিসিএল কয়লা আমদানির এআইটি কর্তনের সময়সীমা চলতি বছর জুন মাসে শেষ হয়ে যাবে ।

আয়কর আইন অনুসারে জ্বালানি তেল ও কয়লা আমদানি বাংলাদেশের দুই লাখ টাকার মধ্যে থাকলে কোনো ধরনের এআইটি দিতে হবে না। তবে দুই লাখ টাকার বেশি হলে শূন্য দশমিক ৬০ শতাংশ আয়কর দিতে হয়। পেট্রোল বিক্রয়কারী কোম্পানি ছাড়া অন্য কোম্পানিগুলো জ্বালানি তেল আমদানি ক্ষেত্রে এই হার হবে মাত্র ১ শতাংশ । তবে রিফাইনারি কোম্পানি ক্ষেত্রে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে এই হার হবে ৩ শতাংশ । অন্যদিকে কোম্পানি গুলোর গ্যাস সম্প্রসারনের জন্য এআইটির হার ৩ শতাংশ হবে ।

অর্থ বিভাগের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বাংলা আউটলুকে বলেন , এখন আইএমফের শর্ত অগ্রাহ্য করার মতো সামর্থ্য সরকারের নাই । সুতরাং এ সব দেশগুলো কোম্পানিগুলোকে আওয়ামী লীগ সরকার গত ১৫ বছর যে সুবিধা দিয়েছিল তা ঋণ পাওয়ার জন্য এখন বন্ধ করতে হবে ।

তিনি আরও বলেন, এ ছাড়া এ সরকারের কাছে আর কোনো উপায় নাই ।

ক্যাবের জ্বালানি বিশেষজ্ঞ ড. শামসুল আলম বাংলা আউট লুককে বলেছেন, দেশের বেসরকারি বিদুৎ কোম্পানিগুলো এনবিআর আর বিদ্যুৎ বিভাগ থেকে মেশিনারি আমদানি শুল্ক ছাড় থেকে শুরু করে, ক্যাপাসিটি চার্জ নেয়া এবং মার্কিন ডলারে পেমেন্ট নেয়াসহ নানাবিধ সুবিধা নিয়ে যাচ্ছে। কিন্তু তারা এ দেশের জনগনকে কি সুবিধা দিয়েছে।

তিনি আরও বলেন,  এখন ভোক্তা পর্ষায়ে প্রতি ইউনিট বিদ্যুৎ বিল সাড়ে ১৪ টাকার বেশি দিতে হচ্ছে ।

প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, গত বছর আয়কর আইনে বলা হয়েছে কয়লাভিত্তিক বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানির বিদ্যুৎ উৎপাদন ব্যবসা হতে অর্জিত আয়কে বাণিজ্যিক উৎপাদনের তারিখ হতে পরবর্তী ১৫ বছরের জন্য আয়কর হতে অব্যাহতি প্রদান করা হয়েছে। আয়কর আইন অনুসারে এই কোম্পানির মালিকানাধীন বিদ্যুৎ কেন্দ্রটির জন্য আমদানি কয়লা আমদানি পর্যায়ে আরোপনীয় অগ্রিম আয়কর হতে অব্যাহতি পাওয়া যোগ্য ।

২০১৬ সালে পায়রা তাপ বিদ্যুৎ প্রকল্পটি পরিবেশগত ছাড়পত্র পায়। ২০১৭ সালে এই বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়। ২০২০ সালের ১২ জানুয়ারি এই কেন্দ্র প্রথম ইউনিট বিদ্যুৎ উৎপাদন শুরু করে। ২০২২ সালের ২১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ তাপ বিদ্যুৎ কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। প্রকল্পটির মোট প্রকল্প ব্যয় ২শত ৪৮ কোটি মার্কিন ডলার।

বাংলাদেশ-চীন নবায়নযোগ্য শক্তি কোম্পানি (প্রা.) লিমিটেড চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রকল্পের একটি অংশ। বাংলাদেশ-চীন নবাযনযোগ্য শক্তি কোম্পানি (প্রা.) লিমিটেড ২০২২ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারের মালিকানাধীন নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি এবং চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না জেনারেল টেকনোলজি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনের মধ্যে একটি যৌথ উদ্যোগ কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন