ঈদের ঠিক আগ মুহূর্তে ২৮ রমজানে এসেই আবার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে স্বর্ণের দাম।
আগামীকাল মঙ্গলবার থেকে ভালো মানের প্রতি ভরি স্বর্ণ কিনতে হবে ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকায়।
বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এখন থেকে ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকায়, ২১ ক্যারেটের দাম ১ লাখ ১২ হাজার ২০৭, ১৮ ক্যারেটের ৯৬ হাজার ২২৮ টাকায় কিনতে হবে।
