Logo
Logo
×

অর্থনীতি

আসছে বাজেটে যেসব খাতে অগ্রাধিকার

Icon

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪, ০২:২০ এএম

আসছে বাজেটে যেসব খাতে অগ্রাধিকার

সংকোচনমূলক নীতি বাস্তবায়ন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ ১০টি বিষয়কে অগ্রাধিকার দিয়ে আগামী  ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রণয়ন করতে যাচ্ছে সরকার।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আসছে না। গত এক বছর ধরেই দেশের মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে। এ নিয়ে সরকারসহ অর্থ বিভাগ ভীষণ চিন্তিত হয়ে পড়েছে। এজন্য আগামী বাজেটে দেশের পণ্যের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রাখতে সরকার উদ্যোগী হবে।

আজ বৃহস্পতিবার বাজেট মনিটরিং, বাজেট ব্যবস্থাপনা ও সম্পদ কমিটির বৈঠকে অর্থ বিভাগ আগামী অর্থবছরের বাজেটের ১০টি অগ্রাধিকারের বিষয়টি উত্থাপন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

এই ১০টি অগ্রাধিকার বিষয়গুলোর মধ্যে রয়েছে আগামী বাজেট ঘাটতি ধারণাযোগ্য পর্যায়ে রেখে  মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ সামষ্টিক অর্থনীতির এবং মুদ্রানীতির সফল বাস্তবায়নের জন্য এই বাজেটের মাধ্যমে সহায়তা প্রদান করা। এ ক্ষেত্রে বাজারে মার্কিন ডলারের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য বাজেটের মাধ্যমে মুদ্রানীতির বাস্তবায়নে কী ধরনের সহায়তা প্রদান করা যায় তা যাচাই-বাছাই করতে বলা হয়েছে।

এছাড়া অগ্রাধিকার বিষয় গুলোর মধ্যে রয়েছে, বিশ্ব অর্থনীতি এবং অভ্যন্তরীণ সামষ্টিক অর্থনৈতিক  অবস্থা বিবেচনায় রেখে কিছু সংকোচনমূলক বাজেট প্রণয়ন করতে হবে। আওয়ামী লীগ সরকারের জাতীয় নির্বাচনের রাজনৈতিক অঙ্গীকার হচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। এজন্য সবাইকে বাজেট বাস্তবায়নে আরো সাশ্রয়ী হতে হবে। দেশের টেকসই উন্নয়নের জন্য  আগামী বাজেটে সবার অন্তর্ভুক্তিমূলক বিষয়টি নিশ্চিত করতে হবে।

বাংলাদেশের প্রায় ১৬ বছর ধরেই ৬ শতাংশের ওপরে প্রবৃদ্ধি রয়েছে। আগামী অর্থবছরে এই প্রবৃদি্ধ  অর্জনের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে সরবরাহ ব্যবস্থা এবং অবকাঠামো ঠিক রাখতে বিনিয়োগ করতে হবে।

প্রতিবছর বিশাল বাজেট ঘাটতি পূরণ করতে অতিরিক্ত অর্থের প্রয়োজন পড়ে। তাই আগামী অর্থ বছরে বাজেটে ঘাটতি ধারণাযোগ্য পর্যায়ে রেখে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ সামষ্টিক অর্থনীতির এবং মুদ্রানীতির সফল বাস্তবায়নের জন্য আগামী বাজেটে আলাদা সহায়তার ব্যবস্থা করতে হবে। আগামী বাজেটের অগ্রাধিকার মধ্যে রয়েছে ‘আমার গ্রাম-আমার শহর’। প্রতিটি গ্রামে আধুনিক নগর গড়ে তোলার ক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে হবে।

অন্যান্য অগ্রাধিকারের মধ্যে রয়েছে ‘সবার জন্য খাদ্য’- কৃষি, কৃষক-কৃষাণী ও গ্রামীণ অর্থনীতি  উন্নয়নের বাজেটে সুষ্ঠু বরাদ্দ দিতে হবে।

এছাড়া ডিজিটাল শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে বাজেট পর্যাপ্ত বরাদ্দ রাখতে হবে। পাশাপাশি কৃষি যান্ত্রিকীকরণ, সেচ ব্যবস্থা সম্প্রাসারণে বাজেটে বরাদ্দ বাড়াতে হবে। কয়েক বছরে দেশের মেগা প্রকল্পগুলো দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করেছে। এজন্য আগামী বাজেটে ফাস্ট-ট্রাক অবকাঠামো প্রকল্পগুলোর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সর্বশেষে জলবায়ু পরিবর্তনজনিত  অভিঘাত মোকাবিলা বাজেটে অগ্রাধিকার দিতে হবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন