Logo
Logo
×

অর্থনীতি

ঈদের আগে রেমিট্যান্স কমেছে

Icon

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৪, ০৪:২২ এএম

ঈদের আগে রেমিট্যান্স কমেছে

ছবি : ইন্টারন্যাশনাল ব্যাংকার

সাধারণত  ঈদের আগে আর রমজান মাসে রেমিট্যান্স বা প্রবাসী আয়ের প্রবাহ বাড়ে। তবে হুন্ডির চেয়ে ব্যাংকে ডলারের দর কমে যাওয়ায় ঈদের আগেও কমে গেছে প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিট্যান্স। বৈধ পথে বা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে মার্চ মাসে- ফেব্রুয়ারির তুলনায় ৭ দশমিক ৭৫ শতাংশ রেমিট্যান্স কমেছে। আর গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ১ দশমিক ২৬ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
 
প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য সময়ে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে ১৯৯ কোটি ৬৮ লাখ ডলার পাঠিয়েছেন। যেখানে এর আগের মাসের একই সময়ে এসেছিল ২১৬ কোটি ৪৫ লাখ ডলারের রেমিট্যান্স। অর্থাৎ আগের মাসের একই সময়ের তুলনায় রেমিট্যান্স কমেছে ১৬ কোটি ৭৭ লাখ ডলার বা ৭ দশমিক ৭৫ শতাংশ। বছরের সবচেয়ে ছোট মাস ফেব্রুয়ারি। সাধারণত ২৮ দিনেই মাসটি শেষ হয়। তবে চলতি বছর অধিবর্ষ হওয়ায় ২৯ দিনে শেষ হয় মাসটি। আর মার্চ মাস শেষ হয় ৩১ দিনে। ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চে দুদিন বেশি থাকলেও রেমিট্যান্স বাড়েনি। বরং আগের মাসের তুলনায় বেশ কিছুটা কমে গেছে। শুধু তাই নয়, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের মার্চ মাসে রেমিট্যান্স কমেছে ২ কোটি ৫৬ লাখ ডলার বা ১ দশমিক ২৬ শতাংশ। ২০২৩ সালের মার্চে রেমিট্যান্স এসেছিল ২০২ কোটি ২৪ লাখ ডলার।
 
ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, কয়েক দিনের ব্যবধানে ডলারের দর অনেক কমে যাওয়া এবং ন্যাশনাল ব্যাংকের অস্বাভাবিক রেমিট্যান্স কমায় সার্বিকভাবে রেমিট্যান্স কমে গেছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন