চলতি মৌসুমে দেশে আলু উৎপাদন কম হতে পারে। এরপরেও ভারতীয় আলু আমদানিতে অনীহা দেখিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে দাম বেড়ে যাওয়ারে আশঙ্কা করে অর্থনীতিবিদরা বলছেন, এবার আলু মুনাফাখোরদের বাজি ধরার বিষয় হয়ে যেতে পারে।
অর্থনীতিবিদদের মতে, সরকার মনোনীত আমদানিকারকদের একটি চক্রান্ত স্পষ্ট হয়ে এসেছে। কম লাভ এবং দেশীয় বাজারে নতুন আলু ওঠা শুরু হওয়ায় বাংলাদেশের ব্যবসায়ীরা ভারত থেকে আলু আমদানীতে আগ্রহী নয়।
গত বছর আলুর দাম ধারাবাহিকভাবে বৃদ্ধি হতে থাকে। কেজিতে তা ৬০ থেকে ৭০ টাকা ঠেকে। ফলে গত বছরের অক্টোবরের শেষ সপ্তাহ থেকে সরকার প্রথমবারের মতো ব্যবসায়ীদের আলু আমদানির অনুমতি দেয়। সে অনুযায়ী ১ লাখ ৫৯ হাজার মেট্রিক টন কার্বোহাইড্রেট-সমৃদ্ধ সবজি আমদানি করা যাবে। তবে আমদানিকারকরা ২৪ মার্চ পর্যন্ত মাত্র ৩ হাজার ১৫০ টন আলু আমদানি করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক দিনাজপুরের পার্বতীপুর-ভিত্তিক এক আমদানিকারক জানিয়েছেন, পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর ও এর আশপাশের জেলায় আলুর দাম এখন প্রায় বাংলাদেশের মতোই। পরিবহন খরচ এবং ফসলের ক্ষতি বাদ দিলে, লাভের ৫ শতাংশও রাখা কঠিন হয়ে পড়েছে।
তিনি বলেন, দিনাজপুর, রংপুর ও নীলফামারীতে পাইকারি দাম এখন ২৭-৩০ টাকা, গত বছরের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি হওয়ায় স্থানীয় বাজারেও এই আলু বিক্রির জন্য আনতে হলে আমদানি ব্যয় কিছুটা বেশি হবে।
তিনি আরো বলেন, তিন কারণে আমদানিকারকরা ভারতীয় আলু আনছেন না। প্রথমত: এ আলু দ্রুত নষ্ট হয়। দ্বিতীয়- ভারতীয় আলু বিক্রি করে লাভটা উঠে আসে না এবং তৃতীয় কারণ হচ্ছে ‘ভারত খেদাও’ আন্দোলন। ক্রেতারা ভারতের আলু কিনতে চাচ্ছে না।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) তথ্য অনুযায়ী, গত বছর আলু উৎপাদন হয়েছিল ১ কোটি ৪ লাখ টন। এ বছর সরকার ১ কোটি ১৬ লাখ টন ফসল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে। কৃষকরা এখন পর্যন্ত ৯০ লাখ টন বা লক্ষ্যমাত্রা ফসলের ৮৪ শতাংশ সংগ্রহ করেছেন।
বাজার সংশ্লিষ্টদের মতে, দেশে আলুর বার্ষিক চাহিদা প্রায় ১ কোটি টন।
বাংলাদেশ আলু রপ্তানিকারক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. কাজী মাহবুব মোর্শেদ গণমাধ্যমকে বলেন, রংপুর ও রাজশাহী অঞ্চলে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রয়ারিতে অতিরিক্ত শীতের কারণে রোগে আলু ক্ষেত ক্ষতিগ্রস্ত করেছে।
এ বছর আলু উৎপাদনে ফসলের ক্ষয়ক্ষতি এবং এর প্রভাব সম্পর্কে সঠিক তথ্য সরবরাহ করার পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, আমি সর্বশেষ ২০০৭ সালে আলু ক্ষেতে এই ধরনের ক্ষতি দেখেছিলাম। সাধারণত তখন (২০০৬-০৭) কৃষকদের শেষে ৩ থেকে ৪ টাকায় প্রতি কেজি আলু বিক্রি করতে হয়েছে।
ডিএই’র একজন কর্মকর্তা বলেন, সরকার আমদানির অনুমতি অব্যাহত রাখবে, কারণ এই বছর ফসলের ক্ষতি নিয়েও উদ্বেগ রয়েছে।
তিনি বলেন, স্থানীয় উৎপাদন যদি চাহিদা মেটাতে যথেষ্ট না হয়, তখন অতিরিক্ত লাভের জন্য আমদানিকারকরা ভারত থেকে আলু আনতে পারেন। অন্যদিকে, মজুদদাররা দেশে কম উৎপাদনে নগদ লাভের সুযোগ পেতে পারে না।
তিনি বলেন, উত্তরাঞ্চলের জেলাগুলোতে উৎপাদিত আলু ছত্রাকে আক্রান্ত হয়েছে। তবে আলু উৎপাদনের আরেকটি এলাক্রা মুন্সিগঞ্জে এবার ভালো আলু উৎপাদন হয়েছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক গোলাম হাফিজ কেনেডী বলেন, ছত্রাকজনিত রোগ ছাড়াও কৃষকদের ক্ষতি এড়াতে জানুয়ারি-ফেব্রুয়ারি সময়কালে অপরিপক্ব আলু তোলার প্রবণতা এবং দামের যে কোনও সম্ভাব্য পতনের কারণেও এই বছর আলুর দাম বাড়ায় ভোক্তারা ক্ষতি সম্মুখীন হয়েছেন।
তিনি বাজার ব্যবস্থাপনার স্বার্থে পরামর্শ দিয়ে বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) উচিত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে ফসল কাটা শেষ হওয়ার সাথে সাথে উৎপাদনের সঠিক তথ্য সরবরাহ করা।
