Logo
Logo
×

অর্থনীতি

বাংলাদেশে ২১ ব্যক্তির সম্পদ ৫ হাজার কোটির বেশি

Icon

প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ০২:৪০ এএম

বাংলাদেশে ২১ ব্যক্তির সম্পদ ৫ হাজার কোটির বেশি

প্রতীকী ছবি

বাংলাদেশে ৫০ কোটি ডলার বা ৫ হাজার কোটি টাকার বেশি পরিমাণের সম্পদ আছে ২১ ব্যক্তির কাছে। আর ১০ কোটি টাকার বেশি সম্পদ রয়েছে ৩০ হাজার ৫৫৯ জনের কাছে। সুইজারল্যান্ডের ক্রেডিট সুইস রিসার্চ ইনস্টিটিউটের তৈরি করা বিভিন্ন দেশের সম্পদশালীদের ডাটাবেজ থেকে এসব তথ্য জানা গেছে।

ক্রেডিট সুইস হলো সুইজারল্যান্ডের একটি শীর্ষস্থানীয় ব্যাংক। বিশ্বের বিভিন্ন দেশের ধনীরা সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে (সুইস ব্যাংক) বৈধ-অবৈধ অর্থ জমা রাখে। এর কারণ হলো দেশটিতে আমানতকারীদের তথ্য সুরক্ষিত ও গোপন রাখা হয়। দেশটির আইন ও সংবিধানই মূলত এই অধিকার দিয়েছে। কোনো পরিস্থিতিতেই সুইস ব্যাংক আমানতকারীর তথ্য দেয় না।

সুইজারল্যান্ডের তিন শতাধিক বেসরকারি ব্যাংকের মধ্যে সবচেয়ে বড় ব্যাংকটি হলো ক্রেডিট সুইস। ব্যবসায়িক কারণে বিশ্বের বিভিন্ন দেশের সম্পদশালীদের তথ্য সংগ্রহ করে থাকে ব্যাংকটি। প্রায় দেড় দশক ধরে বিশ্বের বিভিন্ন দেশের সম্পদশালীদের পরিসংখ্যান নিয়ে ডাটাবেজ তৈরি করছে প্রতিষ্ঠানটির গবেষণা উইং। যা প্রকাশ হয় গ্লোবাল ওয়েলথ ডাটাবুক শিরোনামে।

সর্বশেষ প্রকাশিত ২০২২ সালের এই গ্লোবাল ওয়েলথ ডাটাবুকে দেখা যায়, দেশে ৫ হাজার কোটি টাকার বেশি পরিমাণের সম্পদ আছে ২১ ব্যক্তির কাছে। করোনাভাইরাস মহামারির মধ্যেও ২০২১ সালে দেশে ১০ কোটি টাকার বেশি সম্পদ আছে, এমন ব্যক্তির সংখ্যা বেড়েছে প্রায় ৪৩ শতাংশ। ওই বছরের শেষে দেশে ১ মিলিয়ন ডলার (বর্তমান বিনিময় হার অনুযায়ী ১০ কোটি ৭০ লাখ টাকার সমপরিমাণ) বা এর বেশি মূল্যমানের সম্পদের মালিক ছিল ৩০ হাজার ৫৫৯ জন। ২০২০ সালে এ সংখ্যা ছিল ২১ হাজার ৩৯৯ জন।

করোনাভাইরাসের মহামারির সময়ে যেখানে দেশের অর্থনীতি মুখ থুবরে পড়েছিল, হাজার হাজার মানুষ কর্মহীন পড়েছিল। সেই সময়েই বেড়েছে ধনীর সংখ্যা।

ডাটাবেজের তথ্য অনুযায়ী, ২০২১ সাল শেষে দেশে ৫০ কোটি ডলারের বেশি (৫ হাজার ৩৫০ কোটি টাকার বেশি) সম্পদ ছিল ২১ ব্যক্তির কাছে। এ সময় ১০ থেকে ৫০ কোটি ডলারের (১ হাজার ৭০ কোটি থেকে ৫ হাজার ৩৫০ কোটি টাকা) সম্পদ ছিল ৪৩ ব্যক্তির। এছাড়া ৫-১০ কোটি ডলারের (৫৩৫ কোটি থেকে ১ হাজার ৭০ কোটি টাকা) সম্পদ ছিল ৩৯ ব্যক্তির হাতে। ৪০০ ব্যক্তির হাতে ছিল ১-৫ কোটি ডলারের (১০৭ কোটি থেকে ৫৩৫ কোটি টাকা) সমপরিমাণ সম্পদ। ৫০ লাখ থেকে ১ কোটি ডলারের (৫৩ দশমিক ৫ কোটি থেকে ১০৭ কোটি টাকা) সমপরিমাণ সম্পদ ছিল ১ হাজার ১২৫ জনের। ২৮ হাজার ৯৩১ জনের কাছে সম্পদ ছিল ১০ লাখ থেকে ৫০ লাখ ডলারের (১০ কোটি ৭০ লাখ থেকে ৫৩ কোটি ৫০ লাখ টাকা)।

ক্রেডিট সুইসের ভাষ্যমতে, মূলত নিট উচ্চমূল্যের সম্পদ মালিকদের (হাই নিট ওয়ার্থ ইনডিভিজুয়াল) তথ্য জানতে ডাটাবেজটি নিয়মিতভাবে তৈরি করা হয়। নিট সম্পদের মালিকানার হিসাব করা হয় ব্যক্তির মালিকানাধীন আর্থিক ও অনার্থিক সম্পদের (স্থাবর সম্পদ যেমন জমি, বাড়ি ইত্যাদি) মোট মূল্য থেকে দায়দেনা বাদ দিয়ে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন