Logo
Logo
×

অর্থনীতি

রিভার প্রকল্প: এক গোপালগঞ্জেই ৪৫৫ কোটি টাকায় ৬৭ স্কুল

Icon

প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ০৬:৪৬ এএম

রিভার প্রকল্প: এক গোপালগঞ্জেই ৪৫৫ কোটি টাকায় ৬৭ স্কুল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা হিসেবে বেশি পরিমাণে উন্নয়ন হচ্ছে ফরিদপুর জেলার গোপালগঞ্জ। রিভার প্রকল্পের আওতায় গোপালগঞ্জে ৬৭টি স্কুল কাম বন্যা আশ্রয়স্থল স্থাপনের কাজ পাচ্ছে ন্যাশনাল ডেভেলাপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড। এতে ব্যয় হবে প্রায় ৪৫৫ কোটি টাকা। রিভার প্রকল্পের মোট খরচ ধরা হয়েছে ৪ হাজার ৩২৩ কোটি ৪৭ লাখ টাকা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রস্তাবটি বুধবার ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভার কমিটিতে উপস্থাপন করা হবে। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এতে সভাপতিত্ব করবেন।

এদিকে গত বছরের ফেব্রায়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জে ৪৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এর মধ্যে ছিল ৪৪টি নবনির্মিত উন্নয়ন প্রকল্প। এছাড়া পাঁচটি উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন তিনি।

৪৯টি প্রকল্পের মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ৩১টি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চারটি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তিনটি, কোটালীপাড়া উপজেলা পরিষদ দুটি, গোপালগঞ্জ পৌরসভা দুটি, গণপূর্ত বিভাগ দুটি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দুটি, কোটালীপাড়া পৌরসভা একটি, গোপালগঞ্জ জেলা পরিষদ একটি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি প্রকল্প রয়েছে।

সেই সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী বলেন, আমাদের বাস্তবায়িত ২৯টি প্রকল্প প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এছাড়া ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন দুটি প্রকল্পের। আমাদের ৩১ প্রকল্প নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ১৫৬ কোটি ৭৫ লাখ টাকা। এসব প্রকল্প বাস্তবায়িত হওয়ায় টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলার প্রত্যন্ত গ্রামের সঙ্গে ইউনিয়ন, উপজেলা ও জেলা সদরের সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে। এতে জেলার সড়ক নেটওয়ার্ক বিস্তৃত হয়েছে। জেলায় উৎপাদিত সব পণ্য সহজে বাজারজাত করা সম্ভব হচ্ছে। এ কারণে জেলার মানুষের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে। এছাড়া গ্রামীণ সড়ক নির্মিত হওয়ায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলার দুর্গম বিলের জলাবদ্ধ ও অনাবাদি বিপুল পরিমাণ জমি চাষাবাদের আওতায় এসেছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন