প্রতীকী ছবি
ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৭৫ পয়সা কমিয়ে ১০৮.২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অকটেনের লিটারপ্রতি দাম ১৩০ টাকা থেকে কমিয়ে ১২৬ টাকা এবং পেট্রোল ১২৫ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ১২২ টাকায় নির্ধারণ করেছে সরকার।
জ্বালানি তেলের দাম এই হারে পুনর্নির্ধারণ করে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই নতুন দরে তেল মিলবে পাম্পে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের সঙ্গে মিল রেখে প্রতিমাসে তেলের দাম সমন্বয় করবে সরকার। অর্থাৎ, বিশ্ববাজারে দাম বাড়লে দেশে বাড়বে। কমলে দেশে কমবে।
উল্লেখ্য, দেশে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হলেও পার্শ্ববর্তী ভারতের কলকাতায় বর্তমানে ডিজেল লিটারপ্রতি ৯২.৭৬ রুপি বা ১৩৩.৫৭ টাকায় এবং পেট্রল ১০৬.০৩ রুপি বা ১৫২.৬৮ টাকায় বিক্রি হচ্ছে। যা বাংলাদেশ থেকে যথাক্রমে প্রায় ২৪.৫৭ টাকা ও ২৭.৬৮ টাকা বেশি।
