Logo
Logo
×

অর্থনীতি

রমজানে ব্যাংকে লেনদেন চলবে ৫ ঘণ্টা

Icon

ইউএনবি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৪, ০২:০০ এএম

রমজানে ব্যাংকে লেনদেন চলবে ৫ ঘণ্টা

পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক কার্যক্রম চালু রাখার সময় নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। আর ব্যাংকে লেনদেন হবে দুপুর আড়াইটা পর্যন্ত।

মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন করা যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন