Logo
Logo
×

অর্থনীতি

বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রফতানি করবে ভারত

বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রফতানি করবে ভারত

Icon

প্রকাশ: ০৫ মার্চ ২০২৪, ০২:০২ পিএম

বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রফতানি করবে ভারত

বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রফতানি করবে ভারত

পবিত্র রমজানের আগে বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে ভারত। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতেও ১৪ হাজার ৪০০ টন পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে।

বাংলাদেশে পেঁয়াজের এই চালান ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্টস লিমিটেডের মাধ্যমে পাঠানো হবে।

শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদফতর। 

গত বছরের ডিসেম্বরে পেঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়েছিল ভারত সরকার। তার আগে ২৮ অক্টোবর দেশের বাজারে সরবরাহ ও দাম ঠিক রাখতে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত টন প্রতি পেঁয়াজের ন্যূনতম রফতানি মূল্য ৮০০ ডলার বেঁধে দিয়েছিল নয়াদিল্লি।

তবে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, পেঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা থাকলেও বন্ধুত্বপূর্ণ দেশে নির্দিষ্ট পরিমাণে রফতানির অনুমতি দেয় ভারত। অন্য দেশের অনুরোধের ভিত্তিতে এই অনুমতি দেয় সরকার।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন