বিদ্যুৎ এবং সারের ভর্তুকির দায় বন্ডে মুক্তি 'দূর কি বাত'
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩১ এএম
সরকারের বিদ্যুৎ আর সারের বেসরকারি ও সরকারি প্রতিষ্ঠানের পাওনা ও ভর্তুকি দায় বন্ডে দিয়ে দিলেই এ থেকে পরিত্রাণ পাওয়া যাবে না। সেই দায় মুক্তি অনেক 'দূর কি বাত' বলেছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা । তবে কীভাবে এ থেকে মুক্তি মিলবে তা নিয়ে কোনা ব্যাখ্যা না দিলেও নাম না প্রকাশের শর্তে সেই কর্মকর্তা আরো বলেন, সরকারের তারল্য সংকটের অবস্থার একটু ভালো হলে আমরা এ বন্ডে না দিয়ে আমরা নগদ দিয়ে শুরু করবো ।
তিনি বলেন বাংলাদেশের স্বাধীনতার পর দেশের ব্যাংকিং খাত এমন করুণ অবস্থায় পড়েনি । আমরা আগে এ ধরনের ভয়াবহ খারাপ আর্থিক খাতের অবস্থা দেখিনি। তাই বন্ডে ভর্তুকি টাকা পরিশোধ করতে চাচ্ছে । তবে আরো অনেক বকেয়া আছে। সার-বিদ্যুতের পাওনা আর বকেয়ার সরকার একটা আংশিক সমন্বয় করেছে। তবে পূর্ণাঙ্গ সমন্বয় করতে পারিনি।
অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে, বর্তমানে সার ও বিদ্যুৎ খাতে সরকারের ভর্তুকি বাবদ প্রায় ৪২ হাজার কোটি টাকা বকেয়া ছিল ।
দেশে ব্যাংকের টাকার অভাবে সার ও বিদ্যুতের দেনা মেটাতে ব্যাংকগুলোকে এই বন্ড দিচ্ছে সরকার। ইতিমধ্যে পাঁচ ব্যাংককে প্রায় ১০ হাজার ৩৯৫ কোটি টাকার বন্ড দেওয়া হয়েছে। এদিকে বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, এখন এই বন্ডের বিপরীতে টাকা ছাপিয়ে ঋণ দেওয়া শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। ইতিমধ্যে ১৮০ দিন মেয়াদের জন্য আইএফআইসি ব্যাংককে ৪৫৯ কোটি টাকা ও সিটি ব্যাংককে ১ হাজার ৯৮৫ কোটি টাকা দেওয়া হয়েছে। এতে সুদহার ধরা হয়েছে নীতি সুদহারের সমান, অর্থাৎ ৮ শতাংশ। মেয়াদ দেওয়া হচ্ছে ১৮০ দিন পর্ষন্ত ।
দেশে ব্যবসা ও বিনিয়োগ কমে যাওযা রাজস্ব আদায় কমে গেলে টাকার সংকটে পড়ে সরকার বিশেষ বন্ড ছাড়ার এই কৌশল নিয়েছে। এই বন্ড দেওয়া হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলোকে। সরকারের কাছে সার ও বিদ্যুতে বেসরকারি খাত ও সরকারি সংস্থার পাওনা প্রায় ২৬ হাজার কোটি টাকা। এর মধ্যে বিদ্যুতের ভর্তুকি ১৪ হাজার কোটি টাকা বকেয়া। সারে বকেয়া ১২ হাজার কোটি টাকা। আর্থিক সংকটে থাকা সরকারকে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে ঋণ দেওয়া শুরু করেছিল। তবে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় সে পথ থেকে কেন্দ্রীয় ব্যাংক সরে এসেছে। এখন সরকার দেনা মেটাতে বন্ড দিচ্ছে ব্যাংকগুলোকে। এর মধ্যে সারের বকেয়া পরিশোধে ইসলামী ব্যাংককে ২ হাজার ৪০০ কোটি টাকা, সোনালী ব্যাংককে ২৫৫ কোটি টাকা ও আইএফআইসি ব্যাংককে ৪৫৯ কোটি টাকার বন্ড দেওয়া হয়েছে। এর বাইরে বিদ্যুতের বকেয়া পরিশোধে সিটি ব্যাংককে ১ হাজার ৯৮৫ কোটি টাকা ও পূবালী ব্যাংককে ৭৭ কোটি টাকার বন্ড দেওয়া হয়েছে।ইসলামী ব্যাংককে বন্ডের বিপরীতে টাকা দেওয়ার জন্য নীতিমালা প্রণয়ন করছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো ৮ শতাংশ সুদে টাকা ধার নিয়ে ১১-১২ শতাংশ সুদে ঋণ বা বাজারে খাটাতে পারবে।
অর্থ বিভাগ সূত্র জানা যায় , বিদ্যুতে ক্যাশ বন্ড মিলিয়ে প্রায় ৯ হাজার টাকা । এখন পর্ষন্ত বন্ড ৩,০০০ কোটি টাকা । তার আগে নগদ ছিল প্রায় ৬০০০ কোটি টাকা । কয়েক বছরে বিদ্যুৎ খাতে বেসরকারি ও সরকারি প্রতিষ্ঠানের বকেয়া ও পাওনা ৩৫ হাজার কোটি টাকা। ব্যাংকগুলোকে ৭ হাজার ৩৯৫ কোটি টাকা বন্ডে দেওয়া হয়েছে।বাকিটা নগদে দেওয়া হবে।
অর্থ বিভাগ সূত্র জানা যায় ,বাংলাদেশ ব্যাংকের আর্থিক নীতিতে কত টাকার বন্ড দেওয়া হবে আর কত টাকা নগদে দেওয়া হবে তা একটা পরিমান রয়েছে । আগামী জুন পর্ষন্ত সেই আর্থিক নীতির নমিনাল একটা লক্ষ্য দেওয়া আছে । সেই নীতি অনুসারে বাজারে অর্থ সৃষ্টি হওয়া স্বাভাবিক ব্যাপার এটা প্রতিদিনের ভিত্তিতে হয়ে থাকে। তবে দেখতে হবে টাকা ছাপানোর বিষয়টি বাংলাদেশ ব্যাংকের আর্থিক নীতি মধ্যে আছে কি না । গত ছয় মাসে আর্থিক নীতি টাকা ছাপানোর লক্ষ্য অর্জন করেছে । এখন দেখেন বর্তমানের ছয় মাসের আর্থিক নীতি সেই লক্ষ্য তারা মিস করে কি না । সব আর্থিক সিদ্বান্তের দেশের বাজারে একটা বড় প্রভাব থাকে। শুধু বাজারে প্রভাব শুধু অর্থ সৃষ্টিতে না দেশের আর্থিক নীতি সংকোচনেও বাজারে একটা প্রভাব আছে । বাংলাদেশ পরিসংখ্যান বুরে্যার তথ্য মোতাবেক , ২০২৩ এর ডিসেম্বরের শেষে মূল্যস্ফীতি দাড়ায় ৯ দশমিক ৪১ শতাংশ ।
বাংলাদেশ ব্যাংক ব্যাংক গুলোকে তরল্য সহায়তা দিয়ে যাচ্ছে । এ করুন অবস্থায় ব্যাংকগুলো তরল্য সহায়তা দিয়ে যেতে হবে। এমনি বন্ড পর বিশেষ বন্ড পর্ষায়ক্রমে সারা বছর ব্যাপি ছাড়া হবে। প্রাথমিক ভাবে বিশেষ বন্ড আট নয় দশ বা তিন বছর মেয়াদি হবে । এখন যে বন্ড দেওয়া হচ্ছে এর ধাক্কাটা কাটিয়ে উঠতে পারলে ।আমরা বিশেষ বন্ড বন্ড দিতে পারি আবার ক্যাশ দিতে পারি । তরল্য সংকটের অবস্থার যদি কিছুটা উন্নতি হয় । আমরা ক্যাশে দিতে পারি । সরকারের সার ও বিদ্যুতে ভর্তুকির বন্ড নিতে ব্যাংক গুলোর অনেক হতাশায় আছে । ব্যাংক গুলো আসলে বন্ড চায় না । এখন ক্যাশ দিলে ভাল হবে । কিন্তু টাকা নাই তাই বন্ড দিচ্ছে কিন্তু এই অবস্থায় যদি ক্যাশ টাকা দেওয়া তা হলে অবস্থা আরো খারাপ হবে ।
অর্থনীতিবিদ ড এ বি মির্জা আজিজুল ইসলাম বাংলা আউটলুককে বলে,ন দেশে রাজস্ব আদায় বাড়াতে না পারলে ঘুরে ফিরে সরকার বাংলাদেশ ব্যাংক থেকেই টাকা নিচ্ছে । তিনি আরো বলেন, সরকার টাকা ছাপিয়ে এ দায় শেষ করতে পারবে না । বরং দেশে মূল্যস্ফীতির সাথে সাথে এ দায় বাড়তে থাকবে।
