Logo
Logo
×

অর্থনীতি

অবৈধ বিদেশী শ্রমিকদের এখন দৈনিক ও প্রগ্রেসিভ হারে জরিমানা দিতে হবে

Icon

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৮ এএম

অবৈধ বিদেশী শ্রমিকদের এখন দৈনিক ও 
প্রগ্রেসিভ হারে জরিমানা দিতে হবে

বর্তমানে বাংলাদেশ সরকারের কর্মানুমতি বা ভিসা অনুমতি না নিয়ে কাজ করা বিদেশীরা মাত্র ৩০,০০০ টাকা জরিমানা দিয়ে দেশ ত্যাগ করতে পারতেন। কিন্তু সেই সব বিদেশীদের  ওপর এখন দৈনিক ও প্রগ্রেসিভ হারে জরিমানা বিধান আরোপ করার সিদ্বান্ত নিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ( বিডা) ।

এছাড়া বিদেশীরা টুরিস্ট বা বিজিনেস ভিসায় বাংলাদেশে এসে কর্মানুমতি প্রাপ্তি কাগজ পত্র প্রেসেসিং এর জন্য ৩ মাস এবং অনুমোদনের  ৩ মাস সময় পেয়ে থাকেন । মঙ্গলবার বিডার বৈঠকে  উভয় ক্ষেত্রে এক মাসের মধ্যে নিয়ে আসার সিদ্বান্ত হয়েছে । বিডার কনফারেন্স হলে অনুষ্ঠিত কর্মানুমতি ব্যতীত বাংলাদেশে অবস্থানরত বিদেশি প্রকর্মী বা নাগরিকদের বিষয়ে করণীয় নির্ধারণের সভায় জরিমানা বাড়ানো এবং কর্মানুমতি প্রাপ্তি প্রেসেসিং এর সময় কমিয়ে রাখার সিদ্বান্ত গ্রহণ করেছে । এ সভায় সভাপতিত্বে করেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া ।

বৈঠক শেষে মোঃ তোফাজ্জল হোসেন মিয়া বলেন  আয়কর ফাঁকি দিয়ে অনেক বিদেশী নাগরিক এ থ্রি ভিসা, বি-ভিসা কিংবা টুরিস্ট ভিসায় বাংলাদেশে এসে কাজ করেছেন , অনেক ক্ষেত্রে তাঁরা এক প্রতিষ্ঠানের জন্য কাজে এসে অন্য প্রতিষ্ঠানে চলে যাচ্ছেন , ২০০৬ সালে প্রণীত ভিসা নীতিমালায় কর্মানুমতি গ্রহণের শর্ত না থাকায় অনেকে আবার কর্মানুমতি না নিয়ে কিংবা ভিসার মেয়াদ না থাকায় বা শেষ হয়ে যাওয়ার পরেও বছরের পর বছর কাজ করে মাত্র ত্রিশ হাজার টাকা জরিমানা প্রদান করে দেশ ত্যাগ করেন । এ ক্ষেত্রে আজকের বিডার বৈঠকে দৈনিক ও প্রগ্রেসিভহারে জরিমানা বিধান আরোপ করার সিদ্বান্ত নিয়েছে । সেই সাথে কর্মানুমতি থাকা সাপেক্ষে  বিদেশী নাগরিকরা যদি অন্য প্রতিষ্ঠান যোগ দিতে চান তাহলে নির্ধারিত ফি প্রদান করে সেই প্রতিষ্ঠানে যেতে পারবেন, সেক্ষেত্রে তার নিজ দেশে গিয়ে পুনরায় ভিসা করার দরকার পড়বে না।

তিনি আরো বলেন, কর্মানুমতি সহ ভিসা জটিলতা দূর করার জন্য , বিদেশী নাগরিকরা বিভিন্ন দেশ থেকে ভিসার আবেদন করতে পারবেন , বিভিন্ন দেশে নিযুক্ত দেশের রাষ্ট্রদূত অনলাইনের মাধ্যমে সে ভিসার আবেদন স্পেশাল ব্রাঞ্চে প্রেরণ করা হবে এবং স্পেশাল ব্রাঞ্চে সাত দিনের মধ্য ভেরিফিকেশন করতে হবে ।

বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এবং সুরক্ষা সেবা বিভাগের রিপোর্ট অনুসারে ৩১ ডিসেম্বর ২০২৩ পর্ষন্ত বাংলাদেশে অবস্থানরত বৈধ বিদেশী নাগরিকদের সংখ্যা  এক লাখ সাত হাজার ১৬৭ জন । এর মধ্যে ব্যবসা ও বিনিয়োগ সংক্রান্ত ভিসায় রয়েছে  ১০ হাজার ৪৮৫ জন , নিয়োগ ভিসার ১৪ হাজার ৩৯৯ জন , স্টাডি ভিসার ৬ হাজার ৮২৭ জন এবং টুরিস্ট ভিসায়  রয়েছে ৭৫ হাজার ৪৫৬ জন । অফিসিয়ালি সব চেয়ে বেশি রয়েছে ভারতীয় নাগরিক ৩৭ হাজার ৪৬৪ জন এবং দ্বিতীয় অবস্থানে আছে চিনের নাগরিক ১১ হাজার ৪০৪ জন ।

সভায় প্রধান মন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন , সিনিয়ার সচিব বাণিজ্য মন্ত্রণালয় তপন কান্তি ঘোষ, বেজার নির্বাহী চেয়ারম্যান  মোকাম্মেল হোসেন, পররাষ্ট সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন । 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন