Logo
Logo
×

অর্থনীতি

বাংলাদেশিদের জন্য খুলছে ইউরোপের আরেক দেশের শ্রম বাজার

বাংলাদেশিদের জন্য খুলছে ইউরোপের আরেক দেশের শ্রম বাজার

Icon

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৯ পিএম

বাংলাদেশিদের জন্য খুলছে ইউরোপের আরেক দেশের শ্রম বাজার

বাংলাদেশিদের জন্য খুলছে ইউরোপের আরেক দেশের শ্রম বাজার

বাংলাদেশি কর্মীদের জন্য ইউরোপের আরেক দেশে শ্রম বাজার উন্মুক্ত হচ্ছে। দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ নর্থ মেসিডোনিয়া বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেয়ার আগ্রহ প্রকাশ করেছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে সাক্ষাতে এ আগ্রহের কথা জানান নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রদূত স্লোবোদান ইউযোনোব।

বৈঠক শেষে শফিকুর রহমান চৌধুরী বলেন, নর্থ মেসিডোনিয়া নতুন শ্রমবাজার। তারা নতুন দেশ হিসেবে আমাদের দেশ থেকে কর্মী নিবে। সেটার ব্যাপারেও আলাপ-আলোচনা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, সংযুক্ত আরব-আমিরাতের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক পুরোনো। এই সম্পর্কটাকে বৃদ্ধি করা ও এ দেশের বাজারকে আরো যাতে সমৃদ্ধ করা যায় সেই ব্যাপারে আলাপ-আলোচনা হয়েছে।

জানা গেছে, মেসিডোনিয়ার রাষ্ট্রদূত ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সাক্ষাতে আইটি, মেডিকেল, কৃষি ও নির্মাণ খাতে কর্মী নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রদূত। এই খাতগুলোতে দক্ষ কর্মী নিতে চান তারা। এই খাতগুলোতে কাজ করা কর্মীর ন্যূনতম মাসিক আয় ৪০০ ইউরো হবে। তবে কী পদ্ধতিতে তারা কর্মী নিবে তা এখনো নির্ধারণ করা হয়নি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন