Logo
Logo
×

অর্থনীতি

ধুঁকতে থাকা চামড়া শিল্পকে টেনে তোলার চেষ্টা

Icon

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ০৬:২৭ পিএম

ধুঁকতে থাকা চামড়া শিল্পকে টেনে তোলার চেষ্টা

রাজধানীর হাজারীবাগ থেকে চামড়া শিল্পকে দূষণমুক্ত ও পরিকল্পিত শিল্প নগরে স্থানান্তরের জন্য ২০০৩ সালে একটি প্রকল্প নেয় সরকার। এর পর ১৫ বছর চলে গেলেও এ শিল্প নগরকে পরিবেশ-বান্ধব হিসেবে গড়ে তুলতে পারেনি সরকার। চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির সম্ভাবনার পথে এখনো বড় বাধা পরিবেশ দূষণ।

সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্প নগরের কেন্দ্রীয় বর্জ্য পরিশাধনাগার (সিইটিপি) পুরোপুরি কার্যকর হয়নি। কঠিন বর্জ্য ফেলার জন্য গড়ে তোলা যায়নি স্থায়ী ভাগাড় বা ডাম্পিং ইর্য়াড। দূষণমুক্ত না হওয়ায় ট্যানারিগুলো আন্তর্জাতিক মান সনদ পাচ্ছে না। এ কারণে রপ্তানির সম্ভাবনা সত্ত্বেও তা পুরোপুরি কাজে লাগাতে পারছে না চার বার ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকার।

নতুন দফা ক্ষমতায় আসার পর চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি বাড়াতে চাইছে সরকার। নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে রপ্তানি বহুমুখিকরণ ও নতুন বাজার অনুসন্ধান করে সেখানে প্রবেশের জন্য কীভাবে শিল্প উদ্যোগগুলোকে সহায়তা দেওয়া যায়, সে বিষয়ে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তৈরী পোশাক শিল্পের বিকাশে যেভাবে সহায়তা দেওয়া হয়েছিল, প্রয়োজনে তিনটি পণ্যের ক্ষেত্রে তেমন সহায়তা দিতে বিশেষ উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে সেই বৈঠকে। পণ্য তিনটি হলো চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য এবং কৃষিজাত পণ্য।
সম্প্রতি প্রধানমন্ত্রীর দপ্তরে রপ্তানিমুখি চামড়া শিল্প বিষয়ে এক বৈঠকে এ খাতের সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। এ বৈঠকে চামড়া শিল্পের সমস্যাগুলো উঠে আসে। আলোচনায় কাঁচা চামড়ার দাম কমে যাওয়ায় সরকার ও রপ্তানিমুখি চামড়াজাত পণ্য ও পাদুকা ব্যবসায়ীরা উদ্বেগ  প্রকাশ করেছেন। কারণ, কোরবানীর ঈদের সময় সরকার নির্ধারিত চামড়ার দাম ধরে রাখতে পারে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

টানা চারবার ক্ষমতায় এলেও আওয়ামী লীগ সরকার কসাইখানাগুলোর আধুনিকায়ন করতে পারেনি। এ বৈঠকে বলা হয়, সরকারের নানা দপ্তর ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের চাঁদাবাজির কারণে এ শিল্প বড় ধরনের বাধার সম্মুখীন হচ্ছে। এছাড়া বিদেশী বিনিয়োগকারীদের ভিসা সহজীকরণ সহ বাণিজ্য সহজীকরণের জন্য ন্যাশনাল সিংগেল উইন্ডো (এন এস ডাবলিউ)কার্যক্রম বার বার পিছিয়ে যাচ্ছে।

শিল্প মন্ত্রণালয় বলছে, ২০২৬ সালের নাগাদ ব্যবসায়ীদের জন্য পরিপূর্ণভাবে সিংগেল উইন্ডো কার্ষকর হবে।
চলতি মাসের ১৪ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে ’রপ্তানিমুখি চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্পখাতের উন্নয়ন এবং রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে প্রণীত প্রস্তাবিত কর্মপরিকল্পনা অগ্রগতি বিষয়ক’ সভায় চামড়া শিল্পের এসব সমস্যার কথা উঠে এসেছে। এই বৈঠকে এ শিল্পকে বাঁচাতে প্রধানমন্ত্রীর দফতর থেকে শিল্পসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে আটটি নির্দেশনা দেওয়া হয়েছে । এই সভায় সভাপতিত্বে করেন  প্রধানমন্ত্রীর কার্ষালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন।
প্রধানমন্ত্রীর দফতরের আটটি নিদের্শনা বাস্তবায়ন করবে বিভিন্ন মন্ত্রণালয়। এ সব নিদের্শনার মধ্যে শিল্প মন্ত্রণালয় বাস্তবায়ন করবে চামড়া ও চামড়াজাত পণ্য উন্নয়ন নীতি মালা-২০১৯। প্রণীত র্কমপরিকল্পনা বাস্তবায়নে অগ্রগতি আগামী ২ মাসের মধ্যে পরর্বতী সভার আগেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে হবে।
‘চামড়া শিল্প ব্যবস্থাপনা কর্তৃপক্ষ’ গঠন বিষয়ে চামড়া শিল্পখাতের উন্নয়নে সুপারিশ প্রদান ও কর্মপরিকল্পনা প্রণয়ন টাস্কফোর্সের সিদ্বান্ত বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা করতে হবে।
লেদার ওয়াকিং গ্রুপ( এল ডাবলিউ জি) সনদ প্রাপ্তির ক্ষেত্রে কী কী প্রয়োজন- তার একটি কর্মপরিকল্পনা আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তৈরি করতে বলা হয়েছে শিল্প মন্ত্রণালয়কে। চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্প খাতে শুল্কমুক্ত স্যাম্পল বা নমুনা পাস বই চালু করার ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে প্রধানমন্ত্রীর র্কার্যালয়কে অবহিত করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এটি বাস্তবায়ন করবে। বিদেশী বিনিয়োগকারীদের ভিসা সুপারিশ বিষয়ক সুযোগ সুবিধা বাস্তবায়নের অগ্রগতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়কে জানাবে।
স্থানীয় সরকার বিভাগ এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে এ যাবৎ কতগুলো আধুনিক কসাইখানা নির্মাণ করা হয়েছে, চালুকৃত কসাইখানাগুলো ব্যবহৃত হচ্ছে কিনা এ বিষয়ে একটি প্রতিবেদন আগামী ১৫ দিনের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে হবে। এই প্রস্তাবটি স্থানীয় সরকার বিভাগ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বাস্তবায়ন করবে। আগামী ছয় মাসের মধ্যে পশু জবাইয়ের জন্য জেলা-উপজেলা পর্যায় পর্ষন্ত কসাইখানা ব্যবহার নিশ্চিত করতে হবে। আধুনিক কসাইখানার ব্যবহার নিশ্চিতকরণে স্থানীয় সরকার বিভাগ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় যৌথভাবে পরবর্তী করণীয় নির্ধারণ করবে।

জাতীয় রাজস্ব বোর্ড এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো প্রস্তাবিত নীতি-সংস্কারগুলো, বিশেষ করে চামড়া খাতের জন্য পোশাক শিল্পের অনুরূপ নীতি ও সুবিধাদি যাচাই-বাছাই করে বাস্তবায়ন-পূর্বক জাতীয় রাজস্ব র্বোড বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় আগামী ১ মাসের মধ্যে প্রধানমন্ত্রীর র্কাযালয়ে একটি প্রতিবেদন প্রেরণ করবে। কোনো সংস্কার প্রস্তাব অবাস্তবায়নযোগ্য মনে হলে সে বিষয়ও প্রতিবেদেনে সন্নিবেশ করতে হবে।
বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সচিব ফ্যাক্টরি লেভেলে ইফ্লুয়েন্ট ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। এটি না করা হলে কেন্দ্রীয় বর্জ্য পরিশাধনাগারের (সিইটিপি) সুফল পাওয়া যাবে না বলে তিনি অভিমত ব্যক্ত করেন। এদিকে ট্রেড এন্ড ট্যারিফ কমিশন একটি গবেষণা পরিচালনা করেছে, যার প্রতিবেদন আগামী দুই মাসের মধ্যে শিল্প মন্ত্রণালয়কে জানাবে।

চামড়া খাতের রপ্তানি বাড়াতে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, প্রণোদনা বাড়ানোসহ সম্ভাব্য সব সহায়তার ব্যবস্থা করা হবে। সিইটিপি পুরোপুরি র্কাযকর না হওয়া নিয়ে তিনি বলেন, চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি বাড়ানোর ক্ষেত্রে এটা কোনো সমস্যা না। তবে সিইটিপির কার্যক্ষমতা উন্নয়নে সরকার কাজ করছে।

বিশ্ববাজার ধরার জন্য বাংলাদেশের চামড়া খাত এখনো প্রস্তুত নয় বলে মনে করনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলেপমেন্ট (আরপিইডি)-এর নির্বাহী পরিচালক মো. আবু ইউসুফ। তিনি বলেন, স্থানীয় উৎপাদকরা প্রণোদনা ও অন্যান্য সুবিধা পেলে হয়তো তাঁদের উৎসাহ বাড়বে। তবে পরিবেশে ও পণ্যের মান বজায় রাখার ক্ষেত্রে বিদেশ ক্রেতারা ছাড় দেবে না। এ জন্য সবার আগে বর্জ্য ব্যবস্থাপনা ঠিক করতে হবে। সব সমস্যা সমাধান করা গেলে অল্প সময়ের মধ্যেই চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি স্বল্প সময়ে ১ হাজার থেকে ১ হাজার ২০০ কোটি ডলারে উন্নীত করা সম্ভব হবে।

বিশ্বের বড় ব্র্যান্ডগুলোর কাছে ভালো দামে চামড়া ও চামড়াজাত পণ্য বিক্রি করতে হলে চামড়া খাতের বৈশ্বিক সংস্থা লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডাবলিউজি) সনদ থাকতে হয়। কিন্তু বাংলাদেশে মাত্র দুটি প্রতিষ্ঠানের এলডাবলিউজি সনদ রয়েছে। ফলে বাংলাদেশ মূলত এমন বাজারে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে, যেখানে ব্র্যান্ড মূল্য নেই। ফলে দেশের রপ্তানিকারকেরা পণ্যের দাম কম পান।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) তথ্য অনুসারে, এলডাব্লিউজি সনদ না থাকায় বাংলাদেশ চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে বছরে প্রায় ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি মার্কিন ডলার আয় হারাচ্ছে।

আয়ের দিক থেকে দেশে তৈরি পোশাক খাতের পরে দ্বিতীয় শীর্ষ রপ্তানি পণ্য চামড়া। ২০২১–২২ অর্থবছরে প্রায় ১২৪ কোটি ৫২ লাখ মার্কিন ডলারের চামড়া ও চামড়া থেকে তৈরি পণ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে শুধু চামড়া রপ্তানি হয়েছে প্রায় ১৫ কোটি ১৪ লাখ ডলারের। দেশে তৈরি চামড়ার জুতা বা পাদুকা রপ্তানি হয়েছে ৭৫ কোটি ৬২ লাখ ডলারের। আর অন্যান্য চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে ৩৩ কোটি ৭৬ লাখ ডলারের।

অন্যদিকে চলতি ২০২২–২৩ অর্থবছরের জন্য ১৪৪ কোটি ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে গত মে মাস পর্যন্ত রপ্তানি হয়েছে ১১২ কোটি ডলারের চামড়া ও পণ্য।

গত ছয় বছরের রপ্তানি আয়ের তথ্যে দেখা যায়, করোনার আগে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে বছরে ১০০ কোটি ডলারের বেশি আয় হতো। তবে করোনার সময় দুই বছর রপ্তানি আয় কমে যায়। সর্বশেষ ২০২১–২২ অর্থবছর থেকে এই খাতে রপ্তানি আয় আবার ১০০ কোটি ডলারের সীমা ছাড়িয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর তথ্য অনুসারে, ২০১৭-১৮ অর্থবছরে ১০৮ কোটি ৫৫ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়। ২০১৮–১৯ অর্থবছরে রপ্তানির পরিমাণ ছিল প্রায় ১০২ কোটি ডলার। তবে করোনার দুই বছর, অর্থাৎ ২০১৯-২০ ও ২০২০-২১ অর্থবছরে রপ্তানি আয় অনেক কমে যায়। এই দুই বছরে যথাক্রমে ৮০ কোটি ও ৯৪ কোটি ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়। করোনার ধাক্কা কাটিয়ে ২০২১-২২ অর্থবছরে রপ্তানি আয় আবার বৃদ্ধি পেয়ে ১২৪ কোটি ডলার ছাড়িয়ে যায়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন