Logo
Logo
×

অর্থনীতি

বোরো মৌসুমে অবিক্রিত বীজ: খাদ্য উৎপাদন কম হওয়ার শঙ্কা

Icon

এম কে জয়  

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪, ০১:৩৭ এএম

বোরো মৌসুমে অবিক্রিত বীজ: খাদ্য উৎপাদন কম হওয়ার শঙ্কা

ফাইল ছবি

চলতি বোরো ধান, গম ও মসলা জাতীয় উচ্চ ফলনশীল বীজ অবিক্রিত থেকে গেছে বলে জানা যায়। এর ফলে খাদ্য উৎপাদন কম হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ফলে দেশ আরও খাদ্য আমদানি নির্ভর হয়ে পড়তে পারে।  

জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে (বিএডিসি) বোরো ধানের ২৮ হাজার ৫ দশমিক ৩৭৯ মেট্রিক টন বীজ অবিক্রীত রয়েছে। উচ্চ ফলনশীল ধানের এ বিপুল পরিমাণ বীজ কাজে না লাগায় প্রায় ৪ দশমিক ২ লাখ মেট্রিক টন খাদ্য উৎপাদন কম হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আর এই কারণে সরকার পড়তে যাচ্ছে  প্রায় ১ হাজার ৫০ কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে। শুধু তাই নয় চলতি অর্থবছরে খাদ্য নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়ারও আশঙ্কা করছেন অনেক কৃষিবিদ। এ ছাড়া উচ্চ ফলনশীল গম, ভুট্টা, ডালবীজ, তেলবীজ, সবজি বীজ, মসলা ও পাটবীজও অবিক্রিত ৫ হাজার ৬১৩ দশমিক ১৩৪ মেট্রিক টন  রয়েছে।  সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায় ।

বিএডিসির সাবেক এক মহাব্যবস্থাপক (বীজ) নাম প্রকাশ না করার শর্তে বলেন, বোরো মৌসুমের শুরুতে যদি সঠিকভাবে মনিটরিং করা হতো, তাহলে বিপুল পরিমাণ বীজ অবিক্রীত থাকত না। মূলত অক্টোবর থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে বোরো বীজ রোপণ শুরু হয়। এরপর আর এ বীজের রোপণের সময় থাকে না। ফলে এ বীজ এ মৌসুমে কোনো কাজে আসে না। পরবর্তীতে এ বীজগুলো চাল হিসেবে বাজারে বিক্রি করা হয়। এতে করে বীজ উৎপাদনে আর্থিক ক্ষতি হয় এবং বীজগুলো চাল হিসেবে বিক্রি করায় ফসলের উৎপাদনও কম হয়। দেশে কৃষি অর্থনীতির বিপুল ক্ষতি হয়।
তিনি আরও বলেন, অদক্ষতার কারণে এবং যোগ্য কর্মকর্তারা সঠিক জায়গায় দায়িত্বে না থাকায় এ বিপুল বীজ অবিক্রীত রয়েছে।
জানা গেছে , বিএডিসির চুক্তিবদ্ধ চাষিদের মাধ্যমে বীজ উৎপাদন করা হয়। উৎপাদিত বীজ প্রক্রিয়াজাত ও সংরক্ষণ করে পরবর্তী মৌসুমে কৃষক পর্ষায়ে সরবরাহ করা হয়ে থাকে। বেসরকারি এবং বিভিন্ন সংস্থার উৎপাদিত বীজের চেয়ে বিএডিসির বীজ ১৫-২০% পর্যন্ত বেশি ফলন হয়ে থাকে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএডিসির ২০২৩-২৪ অর্থবছরের মজুত বীজের পরিমাণ ছিল ১লাখ ৭২ হাজার ৯৫০ মেট্রিক টন। এর মধ্যে আউশ, আমন, বোরো ধোনের বীজ রয়েছে ৬৬ হাজার ২৪৭ দশমিক ৯০ মেট্রিক টন। এর মধ্যে বোরো ধানের বীজ অবিক্রিত রয়েছে ২৮ হাজার ৫ দশমিক ৩৭৯ মেট্রিক টন। উচ্চ ফলনশীল ধানের এ বিপুল পরিমাণ বীজ কাজে না লাগায় প্রায় ৪ দশমিক ২ লাখ মেট্রিক টন খাদ্য উৎপাদন কম হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এ ছাড়া উচ্চ ফলনশীল গম, ভুট্টা, ডাল, তেল, সবজি, মসলা ও পাটের বীজ অবিক্রিত রয়েছে ৫ হাজার ৬১৩ দশমিক ১৩৪ মেটিন টন। এর মধ্যে ছাড়া গমবীজ ৫ হাজার ১৯৩ দশমিক ৮৮০ মেটিক টন, ভুট্টা ৩০ দশমিক ৫৭ শূন্য, ডাল ৩৩০ দশমিক শূন্য ও তেল ১ হাজার ৬০ মেট্রিক টন, সবজি ১৩ দশমিক ৯১৮ এবং মসলার বীজ অবিক্রিত রয়েছে  ৪৪ দশমিক ৬৬০ মেট্রিক টন।

এসব উচ্চ ফলনশীল বোরো বীজ বিএডিসি সারা দেশের ২৭টি অঞ্চলে ৮ হাজার ৫৩৬ ডিলার এবং ১০০টি বীজ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে কৃষকদের কাছে বিক্রি করে।  উল্লেখ্য ,গত বছরের ৩০ আগস্ট বিএডিসির মহাব্যস্থাপক (বীজ) স্বাক্ষরিত ২০২৩-২৪ বিতরণ বর্ষের জন্য বোরো ধানের বীজের পুনঃনির্ধারিত দামে বিক্রি করা হয়। এর মধ্যে দশ কেজি প্যাকেটে বিভিন্ন জাতের ভিত্তি বীজ ডিলার পর্ষায়ে প্রতি কেজি ৫৪ এবং কৃষক পর্ষায়ে ৬২ টাকা বিক্রি হয়। প্রত্যায়িত/ মান ঘোষিত বীজ ডিলার পর্ষায়ে প্রতি কেজি ৫০, কৃষক পর্যায়ে ৫৭ টাকা বিক্রি হয়।

 
 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন