Logo
Logo
×

অর্থনীতি

১ জুলাই থেকে পণ্যের দাম যৌক্তিক পর্যায়ে যাবে : বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম

Icon

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৪, ০৩:২০ এএম

১ জুলাই থেকে পণ্যের দাম যৌক্তিক পর্যায়ে যাবে : বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম

স্বচ্ছ বাজার ব্যবস্থাপনার মাধ্যমে পণ্যের দাম যৌক্তিক করে স্মার্ট বাজার সিস্টেম করতে চাই। ১ লা জুলাই থেকে সিন্ডিকেট শব্দটি বলতে হবে না বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালযের প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু)।

বৃহস্পতিবার  সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের কনফারেন্স হলে ভৌজ্য তেল ও চিনির আমদানি, মজুদ ও মূল্য পরিস্থিতি সংক্রান্ত এক সভার শুরুতে গণমাধ্যমের সঙ্গে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন,জুলাই মাস থেকে আর সিন্ডিকেট এ কথাটি আপনারা আর উচ্চারণ  করবে না । আশা করি এ কথা শুধু কথায় না কাজে করে আমরা দেখাবো ।

বাণিজ্য মন্ত্রণালয়ে কোনো পন্য উৎপাদন কিংবা আমদানি করে না। আমরা পণ্যের দাম যৌক্তিক রাখতে স্মার্ট বাজার সিস্টেম করতে চাই। সেজন্য যে কোনো মূল্যে বাজারে পণ্যের সরবরাহ নিশ্চিত করতে চাই। আমাদের উদ্দেশ্য দুইটি প্রথমত রমজান পর্যন্ত কোনো পণ্যের সংকট না থাকে, দ্বিতীয় হলো দাম যেন নিয়ন্ত্রণে থাকে। অর্থ্যাৎ রমজান মাসে কোনো পণ্যের যেন সংকট না হয় সেটাই নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

বাজার সিন্ডিকেট নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পণ্যের দাম কমানোর ম্যাকানিজম আমার কাছে নেই, তবে দাম নিয়ন্ত্রণে রাখার স্মার্ট সিস্টেম করতে পারবো। কোন পণ্যের দাম কত হওয়া উচিত, সেটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলতে পারবে। মূল্য নির্ধারণ করবে বাজার, সেই জায়গায় সচ্ছতা আনতে চাই। সংকট যাতে না থাকে, সেজন্য পণ্যের সরবরাহ নিশ্চিত করতে চাই। সেজন্য জুন পর্যন্ত সময় নিলাম। আগামী ১ জুলাই থেকে সিন্ডিকেট শব্দ শুনবেন না। তখন এমন অভিযোগ করতে পারবেন না।

তিনি বলেন, আমরা আগেই বলেছি যেদিন দায়িত্ব নিয়েছে, সেদিনে বাজার দামকে বেইজ ধরে আমরা কাজ করতে চাই। কেউ মজুদদারি করে ভোক্তার কষ্টের কারণ হয়, তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে পিছুপা হবো না।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন