Logo
Logo
×

অর্থনীতি

পাচার হওয়া পাঁচ বিলিয়ন ডলার উদ্ধারের উদ্যোগ

Icon

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৪, ০৮:১০ পিএম

পাচার হওয়া পাঁচ বিলিয়ন ডলার উদ্ধারের উদ্যোগ

২০২৩-২৪ অর্থবছরের শেষ ছয় মাসের জন্য আগামীকাল রবিবার মুদ্রানীতি ঘোষণা করবে দেশের আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। নতুন মুদ্রানীতিতেও গুরুত্ব পাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। এক্ষেত্রে বাড়ানো হবে সব ধরনের সুদহার। পাশাপাশি, ২০২৩ সালে সবচেয়ে বেশি আলোচিত বিনিময় হার নির্ধারণেও বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বিশেষ করে, মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার এ নতুন ব্যবস্থায় নির্ধারিত হবে। বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিষয়ে জড়িত কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।

তবে বাংলাদেশ ব্যাংকের আগামী মুদ্রনীতির কার্যকারিতা নির্ধারণ করবে গামেন্টসহ বাংলাদেশের অন্য খাত থেকে পাচার হয়ে যাওয়া প্রায় নয় বিলিয়ান ডলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফেরত নিয়ে আসতে পারবে কি না সেই  বিষয়ের ওপর। ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাপক দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে মূলত দেশে ডলার থাকছে না বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। 

কেন্দ্রীয় ব্যাংকের সূত্র বলছে, আসন্ন মুদ্রানীতিতে অগ্রাধিকার পাচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। এজন্য টাকার সরবরাহ কমানোর ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আর টাকার জোগান কমাতে ঋণের সুদহার বাড়ানো হবে। এজন্য ট্রেজারি বন্ড বিলের সুদহার ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সুদহার বাড়লে ঋণ কমবে। এতে বিনিয়োগে টান পড়বে। অন্যদিকে উৎপাদন বাড়াতে কৃষি, ছোট ব্যবসা বা  সিএমএসএমই খাতে অর্থায়ন স্কিমের সুদহারে বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকছে।

সূত্র জানায়, দেশের উচ্চ মূল্যস্ফীতির নেপথ্যে ডলার সংকট গুরুত্বপূর্ণ। বিশেষ করে ডলারের রেট বাজারভিত্তিক করতে ক্রলিং পেগ (নিয়ন্ত্রিত হলেও পরিবর্তনশীল) নামে নতুন পদ্ধতি চালু করা হচ্ছে।
এ নীতি দেশের ডলারের বাজার স্থিতিশীল করতে ব্যর্থ হবে বলে মনে করছেন অনেকে। এরপরেও আন্তর্জাতিক মুদ্রা সংস্থা (আইএমএফ)-এর বর্ধিত ঋণ সহায়তার আওতায় ম্যানেজ ডলার রেইট চালু হচ্ছে আর সবশেষে আসবে ওপেন মাকের্ট ডলার রেইট । তখন ডলারের ওপর বাংলাদেশ ব্যাংকের কোন নিয়ন্ত্রণ থাকবে না। 
দেশে ডলারের বাজার অস্থিতিশীল রাখতে এ নীতি গ্রহণ করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। এ নীতির ফলে দেশে  ডলারের বাজার দুর্বল হয়ে যাবে। দেশে ডলারের বাজার দুর্বল থাকলে ভারতের লাভ হবে। সূত্র জানিয়েছে, বিদেশ থেকে পাচার হয়ে আসা স্বর্ণ বাংলাদেশের মাধ্যমে দক্ষিণ এশিয়ার বাজারে ঢোকে।  দুই বছর আগেও দেশে পাচার হওয়া স্বর্ণের ভালো বাজার  ছিল। তখন দেশে ডলারের কোনো অভাব ছিল কিন্তু ভারতের সুপারিশে আইএমএফ-এর মাধ্যমে সেই পাচার হয়ে আসা স্বর্ণের বাজার নষ্ট করে দিয়েছে সরকার। তাতে দেশে স্বর্ণের দাম বেড়ে যাচ্ছে হু হু করে। এজন্য দেশে ডলারের দাম স্থিতিশীল হচ্ছে না।

অন্যদিকে, বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুল রউফ তালুকদার প্রতিজ্ঞা করেছেন যে কোনো উপায়ে চলতি জানুয়ারি মাসে গার্মেন্ট ব্যবসায়ী এবং এস আলমসহ বড় ফ্লাগশিপ কোম্পানিগুলোর পাচার হয়ে যাওয়া নয় বিলিয়ন ডলারের মধ্যে ৫ বিলিয়ান মার্কিন ডলার দেশে  ফেরত নিয়ে আসবেন। এ অর্থ ফেরত নিয়ে এলে দেশে ডলারে সংকট কমে আসবে। ব্যালেন্স অফ পেমেন্টের ঋণাত্মক অবস্থার পরিবর্তন হবে।
রেমিট্যান্স বাড়ানোর উদ্যোগও থাকছে। পাশাপাশি পণ্যমূল্য কমাতে মনিটরিং সেল গঠনের প্রস্তাব করা হয়েছে, যা আগামী রোববার বাংলাদেশ ব্যাংকের বোর্ডে অনুমোদন পেতে যাচ্ছে। গভর্নর আব্দুর রউফ তালুকদার আগামী ১৫ জানুয়ারি মনিটরি পলিসি স্টেটমেন্ট (এমপিএস) ঘোষণা করবেন।

জানা গেছে, এখন দেশের আর্থিক খাতের প্রধান সমস্যা—উচ্চ মূল্যস্ফীতি, ডলার ও স্থানীয় মুদ্রার সংকট, বৈদেশিক লেনদেনে ভারসাম্যহীনতা। এসব সমস্যা সমাধানের দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। তবে সরকার ঘোষিত জিডিপি এবং মূল্যস্ফীতির লক্ষ্য চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) জন্য একই থাকছে।

সূত্র আরও জানায়, বছরে দু’বার মুদ্রানীতির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্থিতিশীলতা রক্ষার চেষ্টা করে বাংলাদেশ ব্যাংক। আগামী সপ্তাহে ৬ মাসের (জানুয়ারি-জুন) জন্য নতুন মুদ্রানীতি ঘোষণার প্রস্তুতি আছে। এ বিষয়ে আগামীকাল শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, মুদ্রানীতির খসড়া চূড়ান্ত হলেও নতুন অর্থমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত হবে। কেন্দ্রীয় ব্যাংকের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, নতুন বছরের প্রথম ৬ মাসের মুদ্রানীতিতে নীতি সুদহার আরও বাড়িয়ে টাকার অবমূল্যায়ন কমানো হবে। এ পদ্ধতিতে সুদহার বেড়ে মূল্যস্ফীতি কমে আসে। বাকি নীতিগুলো চলবে আগের মতোই।

মুদ্রানীতি চূড়ান্ত করার আগে আগামীকাল শনিবার মুদ্রানীতি কমিটির সভা হবে। নতুন মুদ্রানীতি কমিটিতে আছেন গভর্নর, অর্থনীতিবিদ সাদিক আহমেদ, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক বিনায়ক সেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মাসুদা ইয়াসমীন।

গত ডিসেম্বরে মূল্যস্ফীতি ৮ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য ছিল কেন্দ্রীয় ব্যাংকের। আগামী জুনের মধ্যে এটি ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। উল্লেখ্য, গত নভেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৪৯ শতাংশ।  খাদ্য মূল্যস্ফীতি এখন ১২ শতাংশের ওপরে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই অন্যতম প্রধান কাজ। এজন্য ঋণের সুদহার কিছুটা বাজারভিত্তিক করেছে বাংলাদেশ ব্যাংক। নীতি সুদহারও বাড়ানো হয়েছে। ঋণের সুদহার ৯ শতাংশ থেকে বাড়িয়ে ১১ দশমিক ৮৯ শতাংশ করা হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন