Logo
Logo
×

অর্থনীতি

শুক্র-শনিবার ব্যাংক খোলা থাকবে

শুক্র-শনিবার ব্যাংক খোলা থাকবে

Icon

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৪, ০৬:২৫ এএম

শুক্র-শনিবার ব্যাংক খোলা থাকবে

শুক্র-শনিবার ব্যাংক খোলা থাকবে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের নির্বাচনী ব্যয় পরিশোধের সুবিধার্থে সংশ্লিষ্ট তফসিলি ব্যাংক নির্বাচনের আগের দুই দিন শুক্র ও শনিবার খোলা রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব আতিয়ার রহমানের সই করা চিঠিতে এ সংক্রান্ত অনুরোধ জানানো হয়েছে বাংলাদেশ ব্যাংককে।

এতে ইসি জানিয়েছে, ৭ জানুয়ারি সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের আগের দুই (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে নির্বাচন কমিশন সচিবালয়, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা বা কর্তৃপক্ষের ভোটকেন্দ্র ও ভোটগ্রহণকারী কর্মকর্তা তথা নির্বাচন সংক্রান্ত ব্যয় নির্বাহের লক্ষ্যে ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলন ও আর্থিক লেনদেনের প্রয়োজন হবে। ফলে সীমিত সংখ্যক জনবল দিয়ে ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য মহানগরীসহ জেলা ও উপজেলা পর্যায়ে এ ধরনের তফসিলি ব্যাংক খোলা রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। 
 
নির্বাচন কমিশন আরো জানিয়েছে, যেসব ব্যাংক কর্মকর্তা বা কর্মচারিকে ভোটগ্রহণকারী কর্মকর্তা বা নির্বাচনী দায়িত্ব দেওয়া হয়েছে, তাদেরকে উল্লেখিত ব্যাংকিং কাজে নিয়োজিত না করার জন্যও নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। ঐ সিদ্ধান্ত অনুসারে সংশ্লিষ্ট তফসিলি ব্যাংক খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়ার অনুরোধ করা হলো।
 
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ ৭ জানুয়ারি (রোববার) সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন