Logo
Logo
×

অর্থনীতি

টিসিবি’র জন্য টেন্ডার ছাড়া কেনা হচ্ছে ৬০ লাখ লিটার ভোজ্য তেল

Icon

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩, ০১:১৭ এএম

টিসিবি’র জন্য টেন্ডার ছাড়া কেনা হচ্ছে ৬০ লাখ লিটার ভোজ্য তেল

ছবি- সংগৃহীত

নানা অজুহাতে স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৬০ লাখ লিটার রাইস ব্র্যান তেল ক্রয় করে চলেছে বাণিজ্য মন্ত্রণালয়। দুটি লটে রাইস ব্র্যান তেল ক্রয় করা হবে। প্রতি লিটারের দাম ১৫৭ দশমিক ৫০ টাকা হিসেবে মোট ব্যয় হবে ৯৪ কোটি ৫০ লাখ টাকা। সরকারের পক্ষ থেকে যুক্তি দেখানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম বেশি, কম টাকার টেন্ডারে দেশের ফ্লাগশিপ কোম্পানি এস আলম , বসুন্ধরা , সিটি গ্রুপ গুলো অংশগ্রহণ করতে চায় না, ছোট কোম্পানিগুলো টেন্ডার অগ্রাহী হয় না। তাই দরপত্র ছাড়াই তেল সংগ্রহ করা হচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, এই  মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ(টিসিবি) ২০২৩-২০২৪ অর্থবছরে বার্ষিক ক্রয় পরিকল্পনায় ২৮,৮০,০০,০০০ লিটার ভোজ্য তেল ক্রয়ের লক্ষ্যমাত্রা রয়েছে। এরমধ্যে ১৩,১৫,০০,০০০ লিটার ভোজ্য তেল ক্রয়ের চুক্তি হয়েছে। চুক্তির বাইরে আরো ৬০ লাখ লিটার ভোজ্য তেল ক্রয় করা হবে।

টিসিবি প্রস্তাবটি আগামীকাল বুধবার ক্রয় সংক্রান্ত মন্ত্রী সভা কমিটিতে মিটিং এর উপস্থিত হবে, জাতীয় নির্বাচনের অংশগ্রহনকারী অর্থ মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এ বৈঠকে সভাপতিত্ব করবেন ।

বাণিজ্য মন্ত্রণালয়ের কার্যপত্রে দেখা যাচ্ছে ,সমগ্র দেশে (সিটি করপোরেশন ও পৌরসভাসহ) টিসিবি’র ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের এক কোটি পরিবারের মাঝ্যে প্রতি মাসে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। প্রতি মাসে টিসিবি’র পণ্য বিক্রির কার্যক্রম নিরবিচ্ছিন্ন রাখার লক্ষ্যে দেশীয় শিল্পের অগ্রাধিকার ও বৈদেশিক মুদ্রা তথা ডলার ব্যয় সংকুলান এবং ৩১ অক্টোবর, ৬ নভেম্বর, ১৫ নভেম্বর, ২০ নভেম্বর ও ৩০ নভেম্বর তারিখে উন্মুক্ত দরপত্র (জাতীয়) এর মাধ্যমে সয়াবিন তেলের কোন দরপ্রস্তাব না পাওয়ায় ও ভোজ্য তেলের জরুরি প্রয়োজন বিবেচনায় স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে রাইস ব্র্যান তেল ক্রয় প্রয়োজন। তবে বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানা গেছে , টিসিবির বিভিন্ন কর্মকর্তার যোগসাজসে দরপত্রে অংশগ্রহণ করতে নিরুসাৎহিত করা হয়ে থাকে । এছাড়া ভিত্তিমূল্য বাড়িয়ে দেখানো হয় ।

সূত্র জানায়,টিসিবি’র গুদামে ধারণ ক্ষমতা পর্যাপ্ত নয়। সে প্রেক্ষিতে স্থানীয় উৎপাদনকারীদের উৎপাদন ও সরবরাহ সক্ষমতা বিবেচনায় ৬০ লাখ লিটার রাইস ব্র্যান তেল একটি প্যাকেজে ২টি লটে; ১ম লট ৪৫,০০,০০০ লিটার, ২য় লট ১৫,০০,০০০ লিটার ক্রয় করার সিদ্ধান্ত হয়।

এরআগে গত ২০২২ সালের ১০ আগস্ট তারিখে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে অনুমোদনের তারিখ থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত নিত্য প্রয়োজনীয় পণ্য পেঁয়াজ, রসুন, মশুর ডাল, ছোলা, শুকনা মরিচ, দারুচিনি, লবঙ্গ, এলাচ, ধনে, জিরা, আদা, হলুদ, তেজপাতা, সয়াবিন তেল, পাম অয়েল, চিনি, লবন, আলু, খেজুর এবং রাইস ব্র্যান তেলসহ অন্যান্য ভোজ্য তেল আমদানি/স্থানীয় বাজার থেকে সংগ্রহের লক্ষ্যে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী ক্রয়ের প্রস্তাব অনুমোদন হয়।

কার্যপত্রে বলা হয়েছে,টিসিবি’র জন্য ৬০ লাখ লিটার রাইস ব্র্যান তেল সংগ্রহের জন্য গত ১৩ ডিসেম্বর রাইস ব্র্যান তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান মজুমদার প্রডাক্টস লিমিটেড ও এমআরটি অ্যাগ্রো প্রডাক্টস লিমিটেডের কাছ থেকে ২ লিটার পেট বোতলে রাইস ব্র্যান তেল সরবরাহের জন্য দরপ্রস্তাব আহ্বান করা হয়। দরপ্রস্তাবে সারা দিয়ে মজুমদার প্রোডাক্টস লিমিটেড ২ লিটারের পেট বোতলে ৪৫ লাখ লিটার রাইস ব্র্যান তেল সরবরাহ করতে সম্মতি হয়। প্রতিষ্ঠানটি প্রতি লিটার ১৫৯ টাকা হিসেবে ৪৫ লাখ লিটার  তেল ক্রয়ে ব্যয় উল্লেখ করে ৭১ কোটি ৫৫ লাখ টাকা। অন্যদিকে এমআরটি অ্যাগ্রো প্রডাক্টস বিডি লিমিটেড ১৫ লাখ লিটার তেল সরবরাহ করতে সম্মতি জানায়। প্রতি লিটারের দাম ১৫৯ টাকা হিসেবে ১৫ লাখ লিটার তেলের দাম উল্লেখ করে ২৩ কোটি ৮৫ লাখ টাকা দাম জানিয়েছে প্রতিষ্ঠানটি।

দরপত্র মূল্যায়ন কমিটি সার্বিক বিষয় পর্যালোচনা করে অগ্রিম আয়কর, মূসক ও পরিবহন খরচসহ প্রতিলিটার রাইস ব্রাণ তেলের মূল্য ১৫৭.৫০ টাকা নির্ধারণ করে। সরবরাহকারী প্রতিষ্ঠান দুটো তাতে সম্মতি দেয়। এরফলে ১ম লটে মজুমদার প্রডাক্টস লিমিটেডের কাছ থেকে ৪৫,০০,০০০ লিটার রাইস ব্র্যান তেল ক্রয়ে ব্যয় হবে ৭০ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা। অন্যদিকে এমআরটি অ্যাগ্রো প্রডাক্টস বিডি লিমিটেড ১৫ লাখ লিটার সরবরাহ করবে। এতে ব্যয় হবে ২৩ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা। অর্থাৎ ৬০ লাখ লিটার রাইস ব্র্যান তেল ক্রয় মোট ব্যয় হবে ৯৪ কোটি ৫০ লাখ টাকা।

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন