Logo
Logo
×

অর্থনীতি

কী হয় কী হয় ভয়ে কাঁপছে পোশাক খাত

Icon

বাংলা আউটলুক বিশ্লেষণ

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৩, ০২:২০ এএম

কী হয় কী হয় ভয়ে কাঁপছে পোশাক খাত

পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ফাইল ছবি

নিষেধাজ্ঞার আতংকে ভুগছে পোশাক খাত। চারদিক থেকে এ আতংক পোশাক খাতকে ঘিরে ধরেছে। সংশ্লিষ্টরা বলছেন, এ আতংকের কারণ অনেকটাই রাজনৈতিক। দমনমূলক রাজনৈতিক পরিস্থিতি, অব্যাহত মানবাধিকার লংঘন, নির্বাচন নিয়ে বিরোধী দলগুলোর লাগাতার আন্দোলন, শোষণমূলক শ্রমনীতি, নিম্ম মজুরিজনিত শ্রমিক অসন্তোষের কারণে পোশাক খাতের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আসতে পারে বলে খবর চাউর হয়েছে। বিশেষ করে, শ্রমিকের অধিকার সুরক্ষায় যুক্তরাষ্ট্র নতুন নীতি ঘোষণা করার পর বাংলাদেশে পোশাক খাতের মালিকরা অশ্চিয়তায় পড়েছেন। তাদের ভাষ্য, বুঝতে খুব বেশি অসুবিধা হচ্ছে না যে, যুক্তরাষ্ট্রের নতুন শ্রমনীতির পেছনে রাজনীতিটাই মুখ্য। 

পোশাক খাতে আতংকের বিষয়টি মালিকদের সংগঠন বিজেএমইএ সভাপতি ফারুক হাসানের কথাতেই স্পষ্ট হয়েছে। বুধবার চট্টগ্রামে এক সভায় তিনি বলেছেন, নিষেধাজ্ঞা আসলে বিদেশিরা পণ্য নেবে না। তিনি জানিয়েছেন, পণ্যের আদেশ দাতারা এমন শর্ত জুড়ে দিয়েছেন সম্প্রতি ঋণপত্র খোলার সময়। এমনকি পণ্য জাহাজীকরণের পর নিষেধাজ্ঞা আসলেও পণ্য নেবে না তারা।

সংশ্লিষ্টরা গত কয়েকদিনে বলেছেন, বড় ধরনের হুমকির মুখে আছে দেশের রপ্তানি আয়ের বড় উৎস পোশাক খাত। ফলে এ শিল্পে এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে। কী হয় কী হয় আতংক সবার মধ্যে। বর্তমান পরিস্থিতিতে অনেক ব্যাংকই মূল ঋণপত্রের বিপরীতে ব্যাক টু ব্যাক ঋণপত্র নাও খুলতে পারে। কারণ অর্থপ্রাপ্তির বিষয়ে অনিশ্চয়তা দেখে দেবে। এবং আদেশদাতারা পণ্য না নিলে স্টকের পরিমাণ বেড়ে যাবে।

অর্থনীতিকরা বলছেন, মূল বিষয় হচ্ছে আমাদের রাজনৈতিক অস্থিরতার প্রভাব সম্ভবত পোশাক খাতের ওপর পড়তে পারে। নিষেধাজ্ঞার কথা চাউর হলেও অন্যভাবেও এ চাপ আসতে পারে।

তারা বলছেন, এমনে হতে পারে, নিষেধাজ্ঞা আসল না। কিন্তু রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক ও কর আরোপ করা হতে পারে। এতে করে হয়তো নিষেধাজ্ঞা না আসার তৃপ্তি মিলতে পারে; কিন্তু অতিরিক্ত আমদানি করের কারণে আমাদের পণ্যের প্রতি ক্রেতারা আগ্রহ হারিয়ে ফেলতে পারে। 

সংশ্লিষ্টদের মতে, সম্প্রতি এ আগ্রহ কমার লক্ষণও দেখা যাচ্ছে। পোশাক রপ্তানির আদেশ তেমন আশংকাজনক হারে কমেনি যদিও। কিন্তু ক্রেতারা রয়েসয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেই মনে হচ্ছে।

সম্প্রতি নারায়ণগঞ্জের এক পোশাক রপ্তানিকারকের সঙ্গে আলাপ হয় বাংলা আউটলুকের। তিনি বলেন কথা প্রসঙ্গে তিনি জানান, ক্রেতারা এখন সাড়া দিতে দেরি করছেন। তিনি একজন দক্ষিণ আমেরিকার নতুন ক্রেতারা নমুনা দিয়েছিলেন। দক্ষিণ আমেরিকায় পোশাক খাতের বাজার দ্রুত বাড়ছে। কয়েক মাস আগেও সেখানকার ক্রেতারা স্বাভাবিক সময়ে সিদ্ধান্ত জানিয়ে দিতেন। কিন্তু এবার বেশ সময় পার হলেও এখনো কোনো সিদ্ধান্ত জানাননি। 

ওই রপ্তানীকারকের মত, অনেকে ব্যবসায়ী ক্রেতাদের উত্তরের অপেক্ষায় বসে আছেন। করোনার পর দেশে পোশাক খাত আবার আগের গতিতে চলতে শুরু করেছিল। এর মধ্যেই এখন নিষেধাজ্ঞার দুশ্চিন্তা সবার মাথায় ঘুরছে।

ব্যবসায়ীদের মতে, রাজনৈতিক অস্থিরতা দীর্ঘমেয়াদে এ শিল্পের জন্য ক্ষতির কারণ হতে পারে। আমাদের মনে রাখতে হবে, আন্তর্জাতিক রাজনীতিতে সরকার যাকে বন্ধু মনে করছে সেই বন্ধু রাষ্ট্রের নিজস্ব কিছু শর্ত আছে। ফলে প্রতিটি রাষ্ট্রই নিজ স্বার্থের পেছনে ছুটছে। আমাদের রাজনৈতিক অস্থিরতা, দমন, মানবাধিকার লংঘনের সুযোগ নেবে অন্য রাষ্ট্রগুলো। রাজনৈতিক দল বিশেষ করে আওয়ামী লীগের একগুয়েমি অন্য রাষ্ট্রকে নিজস্ব স্বার্থ হাসিলের সুযোগ করে দিচ্ছে।

রাজনৈতিক মহল বলছে, ইতিমধ্যেই র‌্যাব, সোয়াতসহ আইন শৃখংলাবাহিনীর ওপর মার্কিন যুক্তরাষ্ট্র বিধিনিষেধ আরোপ করেছে। এসব বিধি-নিষেধ অর্থনীতির ওপর সরাসরি প্রভাব ফেলে না। বরং এতে জানসাধারণ খুশিই হয়েছিল। ওই নিষেধাজ্ঞার গুম ও বিনা বিচারে হত্যা অনেক কমেছিল।

তাদের ভাষ্য, কিন্তু এখন যদি পোশাক খাতের ওপর নিষেধাজ্ঞা বা কোনো ধরনের চাপ আসে তবে এর ভুক্তভোগী হবে সারা দেশের মানুষ। সামাজিক জীবনেও এর প্রভাব পড়তে বাধ্য। তাই সব দিক বিবেচনা করে পোশাক খাতের চাপ কীভাবে এড়ানো যায় সেই বিষয়ে আমাদের ভাবতে হবে। দেশের মানবাধিকার পরিস্থিরি উন্নতি করতে হবে। নাগরিকের অধিকার নিশ্চিত করতে হবে। অবাধ ও সুষ্ঠ নির্বাচনের আয়োজন করতে হবে বিরোধী দলগুলোর দাবি মেনে নিয়ে। সর্বোপরি শ্রমিকের অধিকার নিশ্চিত করতে হবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন