Logo
Logo
×

কূটনীতি

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আশাবাদী ঢাকা-দিল্লি

Icon

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৬:০৫ পিএম

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আশাবাদী ঢাকা-দিল্লি

বাংলাদেশ ও ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে।  আজ বৃহস্পতিবার রাজধানীতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার এক বৈঠকে এই আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয় হাইকমিশনার আজ সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়েও আলোচনা করা হয়।

দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা, বাণিজ্য, যোগাযোগ ও উন্নয়ন সহযোগিতা নিয়ে দুই পক্ষ মতবিনিময় করেন।

উভয় পক্ষই পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন