Logo
Logo
×

কূটনীতি

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

Icon

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৬ পিএম

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।  আজ শুক্রবার বেলা ৩টায় নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।  প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

টেলিফোনে আলাপকালে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে একসঙ্গে কাজ করবেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।  এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান এবং দুই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন