বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় রচনার আশা চীনের
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভূমিধস জয়ে অভিনন্দন জানিয়েছে চীন। ঢাকায় দেশটির দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন সরকারের সঙ্গে বেইজিং একত্রে কাজ করতে চায়।
চীনের দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছে, সুষ্ঠু ও সফলভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন। নির্বাচনে এগিয়ে থাকার জন্য বিএনপিকেও অভিনন্দন জানানো হয়েছে।
দূতাবাসের পোস্টে লেখা হয়েছে, ‘আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একত্রে কাজ করতে এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় রচনার প্রত্যাশা করছি।’
এদিকে বিএনপির জয়ে অভিনন্দন জানিয়েছেন ভারত ও পাকিস্তানের সরকার প্রধানরাও।

