Logo
Logo
×

কূটনীতি

ঢাকায় ভারতের প্রজাতন্ত্র দিবসের সংবর্ধনায় জামায়াত নেতারা, ভারতের কল্যাণ কামনা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১০:৩০ পিএম

ঢাকায় ভারতের প্রজাতন্ত্র দিবসের সংবর্ধনায় জামায়াত নেতারা, ভারতের কল্যাণ কামনা

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও তার সহধর্মিণী মানু ভার্মার আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান চলাকালে হাইকমিশনার প্রণয় ভার্মা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে স্বাগত জানান। এ সময় মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ভারতের জনগণের প্রতি শুভেচ্ছা জানান এবং তাদের শান্তি, সুখ-সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করেন।

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে কূটনৈতিক সৌজন্য বিনিময়ের পাশাপাশি পারস্পরিক শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন