Logo
Logo
×

কূটনীতি

পররাষ্ট্র উপ‌দেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০৪:২৭ পিএম

পররাষ্ট্র উপ‌দেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

পররাষ্ট্র উপ‌দেষ্টা মো. তৌহিদ হোসেনের স‌ঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ রবিবার তৌহিদ-দা‌রের টেলিফোন আলাপের তথ‌্য জা‌নি‌য়ে‌ছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপ‌দেষ্টা তৌহিদ হোসেনের স‌ঙ্গে টেলিফোনে কথা বলেছেন। দুই নেতা পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক পর্যালোচনা করেন এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তারা এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলী নিয়েও মতবিনিময় করেছে এবং এই গতিশীলতার মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার বিষ‌য়ে সম্মত হয়েছে। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন