আগরতলায়ও বাংলাদেশের ভিসা কার্যক্রম স্থগিত
নিরাপত্তার কারণে ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন থেকেও সব ধরনের কনসুলার সেবা ও ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) কূটনৈতিক সূত্র জানায়, ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশনের সামনে এ সংক্রান্ত নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে।
এর আগে আজ সোমবার সন্ধ্যায় দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনেও একই সেবা দেওয়া স্থগিত করা হয়েছে। দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে এ সংক্রান্ত একটি নোটিশ টানানো হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ভারতে বাংলাদেশের এই দুই মিশনে এসব সেবা বন্ধ থাকবে।
প্রসঙ্গত, গত শনিবার এবং গতকাল রবিবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করে উগ্রপন্থি এক সংগঠনের ২০-২৫ জন সমর্থক। এ সময় তারা বাংলাদেশিদের ভারত ছাড়তে বলেন।

