Logo
Logo
×

কূটনীতি

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, যা বলছে ভারত

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:২২ পিএম

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, যা বলছে ভারত

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে সম্প্রতি একটি বিক্ষোভ হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এই ঘটনার বিষয়ে কিছু সংবাদমাধ্যম বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছে।

রণধীর জয়সওয়াল বলেন, প্রায় ২০-২৫ জন তরুণ ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা দাবিতে হাইকমিশনের সামনে স্লোগান দিয়েছেন। তবে কোনো সময় হাইকমিশনের নিরাপত্তা ভাঙার চেষ্টা হয়নি বা কোনও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়নি। ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ কয়েক মিনিটের মধ্যেই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।

জয়সওয়াল আরও বলেন, ভারতের দায়িত্ব ভিয়েনা কনভেনশন অনুযায়ী সমস্ত বিদেশি মিশন ও কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা। ভারতের কর্মকর্তারা বাংলাদেশ সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং সংখ্যালঘুদের ওপর আক্রমণ ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন