ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের সাক্ষাৎ
বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। আজ রবিবার এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্ধ্যায় অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রতিনিধি দলকে নেতৃত্ব দেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।

