Logo
Logo
×

কূটনীতি

বাংলাদেশ-কাতার সশস্ত্র বাহিনীর প্রেষণ চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৬:৫৯ পিএম

বাংলাদেশ-কাতার সশস্ত্র বাহিনীর প্রেষণ চুক্তি স্বাক্ষর

কাতারের দোহায় বাংলাদেশ-কাতার সশস্ত্র বাহিনীর প্রেষণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক ক্ষুদে বার্তায় আজ রবিবার এ তথ্য জানানো হয়েছে।

ক্ষুদে বার্তায় বলা হয়, প্রাথমিকভাবে ৮০০ সদস্য কাতারে নিয়োগের বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রতিরক্ষা সহযোগিতায় দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এবং কাতারের পক্ষে চীফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) জাসিম বিন মোহাম্মদ আল মান্নাই।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন